একদিনে শনাক্ত প্রায় ৩ লাখ, মৃত্যু ৬ হাজার ৭৯২

প্রকাশিত: ১২:২১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৫, ২০২১

একদিনে শনাক্ত প্রায় ৩ লাখ, মৃত্যু ৬ হাজার ৭৯২

Manual6 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বজুড়ে গত ২৪ ঘণ্টায় দুই লাখ ৯০ হাজার মানুষের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এছাড়া মারা গেছেন ৬ হাজার ৭৯২ জন। এর মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে।

Manual3 Ad Code

 

আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, বিশ্বজুড়ে করোনায় মোট মৃতের সংখ্যা ২৪ লাখ ১১ হাজার ৫০২জন। আক্রান্ত হয়েছেন ১০ কোটি ৯৩ লাখ ৯০ হাজার ৬০৬ জন। তবে স্বস্তির খবর হচ্ছে, এরই মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৮ কোটি ১৪ লাখ ৮৪ হাজারের বেশি।

 

একদিনে এক হাজার ১১১ জনের মৃত্যু দেখেছে যুক্তরাষ্ট্র। দেশটি এখনো করোনাভাইরাসে মৃত্যু ও সংক্রমণে শীর্ষে রয়েছে। সবমিলিয়ে দেশটিতে ভাইরাসজনিত কারণে চার লাখ ৯৭ হাজারের বেশি প্রাণ গেল। যুক্তরাষ্ট্রের কয়েকটি রাজ্যে বেড়েছে শনাক্তের হার। মোট ২ কোটি ৮২ লাখের বেশি সংক্রমিত।

 

Manual2 Ad Code

গত ২৪ ঘণ্টায় ৬৪৭ জনের মৃত্যু দেখেছে ব্রাজিল। দেশটিতে মোট প্রাণহানি দুই লাখ ৩৯ হাজার ছাড়িয়েছে। নতুন ৪৫ হাজার সংক্রমণে মোট আক্রান্ত ৯৮ লাখ ৭৪ হাজার ছাড়িয়েছে।

Manual2 Ad Code

 

রাশিয়ায় গত একদিনে মারা গেছেন ৪৩০ জন। এ নিয়ে দেশটিতে ৮০ হাজার ১২৬ জনের মৃত্যু হলো। গত ২৪ ঘণ্টায় দেশটিতে আক্রান্তের সংখ্যা ছিল ১৪ হাজারের বেশি। মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪০ লাখ ৭১ হাজারে।

 

২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে ছড়িয়ে পড়ে প্রাণঘাতী এ ভাইরাস। এই ভাইরাসটিতে এ পর্যন্ত বিশ্বের ২২০টি দেশ ও অঞ্চল আক্রান্ত হয়েছে।

 

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual6 Ad Code