বিজেপিতে যোগ দিলেন অভিনেত্রী শ্রাবন্তী

প্রকাশিত: ১:২৩ পূর্বাহ্ণ, মার্চ ২, ২০২১

বিজেপিতে যোগ দিলেন অভিনেত্রী শ্রাবন্তী

Manual5 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক : ব্রিগেড সমাবেশের আগেই বড় চমক বিজেপির। এবার পদ্ম শিবিরে যোগ দিলেন টালিউডের অন্যতম জনপ্রিয় নায়িকা শ্রাবন্তী চট্টোপাধ্যায়।

 

Manual5 Ad Code

সোমবার (০১ মার্চ) বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এবং কৈলাশ বিজয়বর্গীয় উপস্থিতিতে এদিন বিজেপির পতাকা হাতে তুলে নেন তিনি। তাকে দলে স্বাগত জানান দিলীপ ঘোষ।

 

বিজেপিতে যোগ দিয়েই শ্রাবন্তী জানান, রাজ্যের উন্নয়নের স্বার্থেই বিজেপিতে যোগ দিয়েছেন তিনি।

Manual5 Ad Code

 

বিধানসভা নির্বাচনের আগে টালিপাড়ায় তোলপাড়। রাজনীতিতে আসছেন একাধিক নায়ক-নায়িকা। কিছুদিন আগেই গেরুয়া শিবিরে যোগ দিয়েছিলেন যশ দাশগুপ্ত। এবার একই পথে হাঁটলেনন জয়প্রিয় অভিনেত্রীর শ্রাবন্তী।

 

তাৎপর্যপূর্ণভাবে এর আগে তৃণমূলের একাধিক অনুষ্ঠানে উপস্থিত থাকতে দেখা যেতো শ্রাবন্তীকে। সেক্ষেত্রে কেন এই বদল? তবে কি মোহভঙ্গ হয়েছে নায়িকার এই প্রশ্নের উত্তরে শ্রাবন্তী জানান, কোনো অভিমান থেকে নয়, শুধুমাত্র রাজ্যে পরিবর্তন আনার স্বার্থেই তার বিজেপিতে যোগ।

Manual4 Ad Code

 

তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বক্তব্য তাকে অনুপ্রাণিত করেছে। আর সেই কারণেই এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

 

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual3 Ad Code