বিশ্বে করোনায় মৃত্যু ২৫ লাখ ৬০ হাজার ছাড়াল

প্রকাশিত: ৩:৩৯ অপরাহ্ণ, মার্চ ৩, ২০২১

বিশ্বে করোনায় মৃত্যু ২৫ লাখ ৬০ হাজার ছাড়াল

Manual4 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক : প্রাণঘাতী বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে (কোভিড-১৯) সংক্রমিত হয়েছেন বিশ্বের ১১ কোটি ৫২ লাখ ৯৯ হাজার ৮৫২ জন মানুষ। এর মধ্যে মারা গেছেন ২৫ লাখ ৬০ হাজার ৬০২ জন। আর স্বস্তির খবর এই যে, এ পর্যন্ত করোনাভাইরাস সংক্রমণ থেকে সুস্থ হয়েছেন ৯ কোটি ১১ লাখ ১৭ হাজার ৩৬৯ জন।

 

Manual3 Ad Code

বুধবার সকালে করোনাভাইরাস সংক্রান্ত পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে এ তথ্য পাওয়া গেছে।

 

করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যুর ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন দুই কোটি ৯৩ লাখ ৭০ হাজার ৭০৫ জন। মৃত্যু হয়েছে পাঁচ লাখ ২৯ হাজার ২১৪ জনের। আর সুস্থ হয়েছেন ১ কোটি ৯৯ লাখ ৫ হাজার ৩২২ জন।

 

আক্রান্তে দ্বিতীয় ও মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত সংক্রমিত হয়েছেন এক কোটি ১১ লাখ ৩৯ হাজার ৫১৬ জন এবং মারা গেছেন এক লাখ ৫৭ হাজার ৩৮৫ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এক কোটি ৮ লাখ ১২ হাজার ৪৪ জন।

 

Manual7 Ad Code

আক্রান্তে তৃতীয় এবং মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে এখনো করোনায় আক্রান্ত হয়েছেন এক কোটি ৬ লাখ ৪৭ হাজার ৮৪৫ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে দুই লাখ ৫৭ হাজার ৫৬২ জনের। তবে ৯৫ লাখ ২৭ হাজার ১৭৩ জন সুস্থ হয়েছেন।

 

Manual4 Ad Code

আক্রান্তের দিক থেকে রাশিয়া চতুর্থ আর মৃত্যুর দিক থেকে পঞ্চম স্থানে রয়েছে। দেশটিতে এখনো করোনায় আক্রান্ত হয়েছেন ৪২ লাখ ৬৮ হাজার ২১৫ জন। ভাইরাসটিতে মারা গেছে ৮৬ হাজার ৮৯৬ জন। এরই মধ্যে ৩৮ লাখ ৩৮ হাজার ৪০ জন সুস্থ হয়েছেন।

 

আক্রান্তে পঞ্চম ও মৃত্যুর হিসাবে যুক্তরাজ্য বিশ্বে চতুর্থ স্থানে রয়েছে। দেশটিতে করোনায় সংক্রমিত হয়েছেন ৪১ লাখ ৮৮ হাজার ৪০০ জন। এর মধ্যে মারা গেছে এক লাখ ২৩ হাজার ২৯৬ জন। আর সুস্থ হয়েছেন ৩০ লাখ ৫ হাজার ৭২০ জন।

Manual7 Ad Code

 

উল্লেখ্য, ২০১৯ সালের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস বিশ্বের দুই শতাধিক দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়ে।

 

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual4 Ad Code