মিয়ানমারে বিক্ষোভ মিছিলে গুলি, একদিনে নিহত ৩৮

প্রকাশিত: ২:৪৮ পূর্বাহ্ণ, মার্চ ৪, ২০২১

মিয়ানমারে বিক্ষোভ মিছিলে গুলি, একদিনে নিহত ৩৮

Manual5 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক : মিয়ানমারে নিরাপত্তা বাহিনীর গুলিতে একদিনেই ৩৮ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে জাতিসংঘ। বুধবার (০৩ মার্চ) কয়েকটি শহরে এ ঘটনা ঘটে।

Manual5 Ad Code

 

এদিন মিয়ানমারের কয়েকটি শহরে বিক্ষোভে গুলি চালান নিরাপত্তা বাহিনীর সদস্যরা। নিহতদের মধ্যে দুজন কিশোর রয়েছেন বলেও জানা গেছে। মিয়ানমারে নিযুক্ত জাতিসংঘের দূত ক্রিস্টাইন শ্রানার বারগেনার বুধবারের ঘটনাকে ‌‘রক্তাক্ত দিন’ হিসেবে উল্লেখ করেছেন।

Manual3 Ad Code

 

প্রত্যক্ষদর্শীরা জানান, কোনো সতর্কতা ছাড়াই বুধবার বিক্ষোভকারীদের ওপর গুলি চালান নিরাপত্তা বাহিনীর সদস্যরা। এর মধ্যে মিয়ানমারের কেন্দ্রস্থল মনিয়ায় গুলিতে চারজন নিহত ও ৩০ জন আহত হন।

 

Manual7 Ad Code

এছাড়া ইয়াঙ্গুন, মান্দালি এবং মিনগিয়ানে বাকিরা নিহত হন। ইয়াঙ্গুনে একটি বিক্ষোভে গুলিতে ১৯ জন আহত হয়েছেন বলেও জানা গেছে।

 

বিক্ষোভকারীরা জানান, এদিন নিরাপত্তা বাহিনীর সদস্যরা টিয়ারশেল, রাবার বুলেট ছাড়াও প্রাণঘাতী গুলি ব্যবহার করেন। একজন বলেন, ‘নিরাপত্তা বাহিনীর সদস্যরা জলকামান ব্যবহার না করে সরাসরি বিক্ষোভে গুলি চালান।’

সূত্র : বিবিসি

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual2 Ad Code