নিউজিল্যান্ডে ৭.২ মাত্রার ভূমিকম্প, সুনামির সতর্কতা

প্রকাশিত: ২:৩৯ পূর্বাহ্ণ, মার্চ ৫, ২০২১

নিউজিল্যান্ডে ৭.২ মাত্রার ভূমিকম্প, সুনামির সতর্কতা

Manual1 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক : নিউজিল্যান্ডে ৭ দশমিক ৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। দেশটির উত্তর অংশে স্থানীয় সময় শুক্রবার দিনগত রাত ২টা ২৭ মিনিটে ভূমিকম্প অনুভূত হয়। কম্পনের পর জারি হয়েছে সুনামি-সতর্কতা।

Manual6 Ad Code

 

Manual2 Ad Code

ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ানের জানিয়েছে, নিউজিল্যান্ডের উত্তর উপকূলে স্থানীয় সময় শুক্রবার ভূমিকম্প হয়। রিখটার স্কেলে যার মাত্রা পাওয়া গেছে ৭ দশমিক ২। সুনামির আশঙ্কায় এরই মধ্যে উপকূলবর্তী জনগণকে নিরাপদ আশ্রয়ে অবস্থান করার নির্দেশনা দেয়া হয়েছে।

 

প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কতা কেন্দ্র (পিটিডব্লিউসি) দেশটির উপকূলীয় এলাকায় সুনামির সতর্কতা জারি করেছে। সতকর্তায় বলা হয়, নর্থ আইল্যান্ডের পূর্ব উপকূল থেকে কেপ রানঅ্যাওয়ের টোলাগা সৈকত পর্যন্ত জলোচ্ছ্বাসে তলিয়ে যেতে পারে। তাই দ্রুততম সময়ে স্থানীয়দের নিকটবর্তী উঁচু ও নিরাপদ আশ্রয়ে যেতে বলা হয়েছে।

Manual5 Ad Code

 

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual4 Ad Code