গিনির সেনানিবাসে বিস্ফোরণ, নিহত ২০

প্রকাশিত: ২:০৯ অপরাহ্ণ, মার্চ ৮, ২০২১

গিনির সেনানিবাসে বিস্ফোরণ, নিহত ২০

Manual8 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক : মধ্য আফ্রিকার গিনির একটি সেনানিবাসে ব্যাপক বিস্ফোরণে ২০ জন নিহতসহ আহত হয়েছেন প্রায় ছয়শ’রও বেশি মানুষ। প্রেসিডেন্ট তিওডোরো ওবিয়াং নুগুয়েমা মোবাসোগো একটি টেলিভিশনে সম্প্রচারে জানিয়েছেন, ডিনামাইট নড়চড়ায় অবহেলার কারণে এই বিস্ফোরণ ঘটেছে।

 

Manual6 Ad Code

রোববার (০৭ মার্চ) চারটার দিকে দেশটির বাতা শহরের কাছে এই বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের কারণে শহরটির প্রায় সব ভবনই ক্ষতিগ্রস্থ হয়েছে।

 

Manual5 Ad Code

ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ান এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

 

Manual6 Ad Code

রবিবার রাতে ইকোয়াটোরিয়াল গিনির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, অস্ত্র গুদামে আগুন লাগার পর হাই ক্যালিবার গোলাবারুদ বিস্ফোরিত হয়। বিস্ফোরণের কারণ তদন্ত করে দেখা হচ্ছে বলেও জানানো হয়।

 

Manual3 Ad Code

দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত ফুটেজে দেখা গেছে, বিস্ফোরণ স্থলের গোটা এলাকায় ধোঁয়া আচ্ছন্ন হয়ে পড়েছে। সেখানে অন্তত পাঁচটি বিস্ফোরণ পর মানুষ পালাতে শুরু করে। বিস্ফোরণের সময় ধারণ করা অনেক ভিডিও ও ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। তাতে দেখা যাচ্ছে- ধ্বংসস্তুপে চাপা পড়া মানুষ বাঁচার জন্য আকুতি জানাচ্ছেন।

 

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual4 Ad Code