‘সকলের স্বাধীনতা হরণ করেছে সরকার, বাতাসে ষড়যন্ত্রের গন্ধ’

প্রকাশিত: ৬:১৫ অপরাহ্ণ, মার্চ ৮, ২০২১

‘সকলের স্বাধীনতা হরণ করেছে সরকার, বাতাসে ষড়যন্ত্রের গন্ধ’

Manual3 Ad Code

সুরমা মেইল ডেস্ক : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ষড়যন্ত্র যেমন আগেও ছিলো তেমন এখনো আছে। বাতাসে এখনো ষড়যন্ত্রের গন্ধ আছে।

 

সোমবার (০৮ মার্চ) আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ৭ মার্চ উপলক্ষে আয়োজিত আলোচনা সভার সূচনা বক্তব্যে তিনি এ কথা বলেন।

 

ওবায়দুল কাদের বলেন, যেকোনো অপশক্তির বিষ দাঁত ভেঙে দিতে পারে আমাদের ইস্পাত কঠিন ঐক্য। সাম্প্রদায়িক অপশক্তি ও ষড়যন্ত্রকারীদের মূলোৎপাটনের ৭ মার্চের ভাষণ আমাদের প্রেরণার দ্বীপ শিখা। আসুন, এ ভাষণ জাতিকে যেভাবে ’৭১-এ ঐক্যবদ্ধ করেছিল, সে রকম দুর্ভেদ্য ঐক্য প্রতিষ্ঠার মধ্য দিয়ে আমরা সমৃদ্ধ আগামী বিনির্মাণের স্বপ্ন বাস্তবায়নে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করি।

 

তিনি বলেন, আমাদের স্বাধীনতার ইতিহাস ও মুক্তিযুদ্ধের চেতনা-মূল্যবোধের অনেক কিছুই বিকৃতির নিকৃষ্ট ষড়যন্ত্রের আবহে বদলে ফেলা হয়েছিলো। আর এরই সঙ্গে ৭ মার্চের ভাষণ প্রচার-প্রসারে তৈরি করা হয়েছিলো প্রতিবন্ধকতা। এ ভাষণ বাজানো ছিলো অলিখিত নিষেধাজ্ঞা। আমাদের অনেক নেতাকর্মীকে ৭ মার্চের ভাষণ বাজানোর অপরাধে জীবন দিতে হয়েছে, হতে হয়েছে নির্মম অত্যাচারের শিকার। কিন্তু লাভ হয়নি। আজ সে ভাষণ সারাবিশ্বে প্রচার ও প্রসার করছে ইউনেস্কো।

 

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ৭ মার্চের ভাষণ পূর্বপরিকল্পিত বা লিখিত ছিলো না। এটি ছিলো তৎকালীণ শাসক গোষ্ঠীর শোষণ-বৈষম্য নির্যাতন-নিপীড়নের বিরুদ্ধে প্রতিবাদের এক অমোঘ দলিল। এটি জাতির দীর্ঘ দিনের পরাধীনতার শৃঙ্খল ভেঙে বেরিয়ে আসার অনন্য মর্মবাণী।

Manual1 Ad Code

 

তিনি বলেন, ৭ মার্চের ভাষণে এমন অনেক উপাদান রয়েছে, যা গণতান্ত্রিক মূল্যবোধ, সামরিক কৌশল ও রাজনৈতিক আন্দোলন সংঘটন ইত্যাদি ক্ষেত্রে চিরকাল ও সার্বজনীনভাবে স্বীকৃত।

 

সকলের স্বাধীনতা হরণ করেছে সরকার : ফখরুল

সকলের স্বাধীনতা সরকার হরণ করেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সোমবার জাতীয়তাবাদী মহিলা দলের র‌্যালির আগে তিনি এ মন্তব্য করেন।

 

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আজ শুধু নারীরা নয়, বাংলাদেশের মানুষ নির্যাতিত, তারা বন্দি এবং অধিকার বঞ্চিত।

 

তিনি বলেন, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালিত হচ্ছে, অথচ এই স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে আমাদের যারা অধিকারের জন্য আন্দোলন করছে, ছাত্রনেতা, লেখক, সাংবাদিক, শ্রমিক তাদের ওপর নির্মম নির্যাতন চলছে।

 

বিএনপি মহাসচিব বলেন, আজকে দুর্ভাগ্য এই জাতির পঞ্চাশ বছর পরেও আমরা একথা বলতে পারি না যে, আমরা স্বাধীন। আমাদের মা-বোনেরা তারা নিরাপদে চলাফেরা করতে পারে না। তারাও বলতে পারে না যে, তারা স্বাধীন। এই সরকার সকলের স্বাধীনতাকে হরণ করে নিয়েছে, বাক স্বাধীনতা হরণ করেছে, তাদের মৌলিক স্বাধীনতা-গণতান্ত্রিক অধিকারকে হরণ করে নিয়েছে।

Manual3 Ad Code

 

তিনি বলেন, তখনই নারীদের অধিকার সংরক্ষণ করা যাবে যখন সত্যিকার অর্থেই বাংলাদেশে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা হবে। আজকে এই দিনে আমি নারীদের আন্দোলনে একাত্মতা ঘোষণা করছি এবং এ কথা বলতে চাই, সবাইকে যে, পুরুষতান্ত্রিক সমাজ থেকে বেরিয়ে এসে অন্ধকার থেকে বেরিয়ে আলোতে আসতে হবে সবাইকে এবং আপনাদের নেতৃত্ব দিতে হবে।

 

Manual6 Ad Code

মহিলা দলের নেতাকর্মীরা ‘নারী নির্যাতন বন্ধ কর’, ‘বিনামূল্যে বেতনে পড়ালেখার সুযোগ নারীদের জন্য খালেদা জিয়ার উদ্যোগসহ বিভিন্ন শ্লোগান সম্বলিত প্ল্যাকার্ড হাতে নিয়ে এই র‌্যালিতে অংশ নেন।

 

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual8 Ad Code