ইন্দোনেশিয়ায় শিশু বহনকারী বাস খাদে, নিহত ২৭

প্রকাশিত: ২:৪৬ অপরাহ্ণ, মার্চ ১১, ২০২১

ইন্দোনেশিয়ায় শিশু বহনকারী বাস খাদে, নিহত ২৭

Manual5 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক : ইন্দোনেশিয়ার জাভা প্রদেশে নিয়ন্ত্রণ হারানো স্কুল শিশু ও অভিভাবক বহনকারী একটি বাস খাদে পড়েছে। এতে ২৭ জন নিহত হয়েছেন। এ ঘটনায় বাসটির ৩৯ যাত্রীকে জীবিত উদ্ধার করা হয়েছে।

 

Manual3 Ad Code

স্থানীয় সময় বুধবার প্রদেশটির সুমাদাং শহরের কাছে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

 

বৃহস্পতিবার (১১ মার্চ) দেশটির উদ্ধারকারী সংস্থা এক বিবৃতিতে জানায়, দেশটির সুমাদাং শহরের কাছে বাসচালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাসটি খাদে পড়ে যায়।

Manual1 Ad Code

 

ইন্দোনেশিয়ার পরিবহন মন্ত্রণালয় জানায়, বাসটিতে জুনিয়র হাইস্কুলের শিক্ষার্থী এবং তাদের অভিভাবক ছিলেন। উদ্ধারকারী সংস্থা এখনো উদ্ধার অভিযান পরিচালনা করছে।

Manual3 Ad Code

 

এদিকে দুর্ঘটনার কারণ প্রাথমিকভাবে শনাক্ত করা যায়নি। পরিবহন মন্ত্রণালয়ের দাবি, বাসটির ফিটনেসের কাগজ হালনাগাদ করা ছিল না। সূত্র-রয়টার্স।

Manual4 Ad Code

 

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual7 Ad Code