আইভেরি কোস্টের প্রধানমন্ত্রী মারা গেছেন

প্রকাশিত: ২:৫৪ অপরাহ্ণ, মার্চ ১১, ২০২১

আইভেরি কোস্টের প্রধানমন্ত্রী মারা গেছেন

Manual4 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক : পশ্চিম আফ্রিকার দেশ আইভেরি কোস্টের প্রধানমন্ত্রী হামিদ বাকায়োকো মারা গেছেন। বুধবার জার্মানির একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

 

মুত্যুকালে তার বয়স হয়েছিল ৫৬ বছর। মৃত্যুর দুইদিন আগে তিনি তার ৫৬তম জন্মদিন উদযাপন করেছিলেন।

Manual4 Ad Code

 

Manual6 Ad Code

আইভেরি কোস্টের প্রেসিডেন্ট আলাসানে ওয়াতারা প্রধানমন্ত্রী হামিদের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। তিনি বলেছেন, প্রধানমন্ত্রী হামিদ একজন মহান রাষ্ট্রনায়ক ছিলেন। তরুণদের কাছে তিনি এক উদাহরণ এবং অনুকরণীয়।

Manual8 Ad Code

 

ফ্রান্স ২৪-এর এক প্রতিবেদনে জানানো হয়, গত ফেব্রুয়ারিতে চিকিৎসার জন্য প্রধানমন্ত্রী হামিদ ফ্রান্সে যান। এরপর স্বাস্থ্যের অবনতি হল তাকে জার্মানিতে নেয়া হয়।

 

Manual6 Ad Code

হামিদ বাকায়োকো প্রধানমন্ত্রীর দায়িত্বের পাশাপাশি প্রতিরক্ষা মন্ত্রীর দায়িত্বও পালন করছিলেন। হামিদ এক সময় সংবাদকর্মী ছিলেন।

 

উল্লেখ্য, ২০২০ সালের জুলাই মন্ত্রিসভার বৈঠকে অসুস্থ হয়ে পড়ার পর দেশটির তৎকালীন প্রধানমন্ত্রী আহমেদ গউন কাউলিবালিও মারা যান। কাউলিবালির মৃত্যুর পর প্রধানমন্ত্রীর দায়িত্ব পান হামিদ বাকায়োকো।

 

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code