বিএনপির রিজভীসহ ১৮ জনের বিরুদ্ধে চার্জশিট

প্রকাশিত: ৭:২৪ অপরাহ্ণ, মার্চ ১২, ২০২১

বিএনপির রিজভীসহ ১৮ জনের বিরুদ্ধে চার্জশিট

Manual4 Ad Code

সুরমা মেইল ডেস্ক : বিশেষ ক্ষমতা আইনের মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ ১৮ জনের বিরুদ্ধে চার্জশিট (অভিযোগপত্র) দাখিল করেছে পুলিশ।

 

Manual7 Ad Code

গত ৭ ফেব্রুয়ারি ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে মামলার তদন্তকারী কর্মকর্তা ও ডিবির মতিঝিল জোনাল টিমের ইন্সপেক্টর মো. কামরুল হাসান তালুকদার এ অভিযোগপত্র দাখিল করেন।

 

শুক্রবার সংশ্লিষ্ট আদালত সূত্রে এ তথ্য জানা গেছে।

 

অভিযোগপত্রে উল্লেখিত অন্য আসামিরা হলেন- ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সভাপতি মো. হাবিব উন নবী খান সোহেল, বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক অধ্যাপক খায়রুল কবির খোকন, কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, কেন্দ্রীয় যুবদলের সভাপতি সাইফুল আলম নিরব, স্বনির্ভর বিষয়ক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু, বিএনপির নির্বাহী কমিটির সদস্য ওবায়দুল হক নাসির, বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক মো. শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, স্বেচ্ছাসেবকদলের সভাপতি মীর সরাফাত আলী সফু, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম সম্পাদক হাবিবুর রশিদ হাবিব, সহ-সভাপতি মীর আশরাফ আলী আজম, ছাত্রদলের ইছহাক আলী সরকার, এসএস মো. মিজানুর রহমান, মো. আনিছুর রহমান সীমান্ত, মামুনুর রশিদ মামুন, আসাদুজ্জামান আসাদ ও মেহরাব আলম মিঠু।

Manual2 Ad Code

 

এ মামলার অভিযোগপত্রে ৪০ জনকে সাক্ষী করা হয়েছে। এছাড়া মামলায় ১২ আসামির বিরুদ্ধে প্রাথমিকভাবে অভিযোগ প্রমাণিত হলেও তাদের পূর্ণাঙ্গ নাম, ঠিকানা পাওয়া যায়নি। এজন্য তাদের এ মামলা থেকে অব্যাহতির আবেদন করা হয়েছে।

Manual3 Ad Code

 

মামলা সূত্রে জানা যায়, ২০১৮ সালের ৮ মার্চ প্রেসক্লাবের সামনে অনশনের নামে বেআইনিভাবে সমাবেশ ঘটিয়ে জনসাধারণ ও যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা, জনমনে আতঙ্ক সৃষ্টি করে বিএনপির নেতাকর্মীরা। এরপর বিএনপি নেতাকর্মীরা সরকারি কাজে বাধা দেন। এমনকি পুলিশ সদস্যের ওপর আক্রমণ করেন। এতে সিনিয়র সহকারী পুলিশ কমিশনার আতিকুল ইসলামের টি-শার্ট ছিঁড়ে যায়। ওই সময় কনস্টেবল শহিদুল ইসলামের আইডি কার্ডও হারিয়ে যায়।

 

এ ঘটনায় মতিঝিল জোনাল টিমের পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে মামলা করেন।

Manual2 Ad Code

 

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code