সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানে বিশৃঙ্খলা রোধে প্রস্তুত আ’লীগ : কাদের

প্রকাশিত: ৪:২৩ অপরাহ্ণ, মার্চ ২০, ২০২১

সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানে বিশৃঙ্খলা রোধে প্রস্তুত আ’লীগ : কাদের

Manual8 Ad Code

সুরমা মেইল ডেস্ক : স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর আনুষ্ঠানিকতায় বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা করলে সমুচিত জবাব দিতে আওয়ামী লীগ প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

 

শনিবার (২০ মার্চ) তার সরকারি বাসভবনে নিয়মিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

Manual6 Ad Code

 

ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ সরকারে আছে। কিন্তু রাজপথ ছাড়েনি। সব নেতাকর্মী রাজপথে এখনো সক্রিয়। সুতরাং আওয়ামী লীগকে আন্দোলনের ভয় দেখিয়ে কোনো লাভ নেই।

Manual2 Ad Code

 

আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়েই আওয়ামী লীগ আজ ক্ষমতায় উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানকে সামনে রেখে যারা দেশে অস্থিরতা তৈরি করতে চাইবে জনগণকে সঙ্গে নিয়ে তাদের বিষদাঁত ভেঙে দেয়া হবে।

Manual3 Ad Code

 

তিনি আরো বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশের প্রধান মিত্র দেশ ভারত। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে ভারতের সরকারপ্রধানকে আমন্ত্রণ করা হয়েছে, কোনো ব্যক্তি বিশেষকে নয়।

 

এ সময় উগ্র সাম্প্রদায়িক অপশক্তিকে প্রতিহত করতে শেখ হাসিনার নেতৃত্বে দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

 

Manual5 Ad Code

সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমান স্মরণে ওবায়দুল কাদের বলেন, বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, মুক্তিযুদ্ধের সংগঠক প্রয়াত জিল্লুর রহমানের অষ্টম মৃত্যুবার্ষিকীতে গভীর শ্রদ্ধা জানাই। জিল্লুর রহমানের স্মৃতি সূত্র সব সময় আমাদের প্রেরণার উৎস হয়ে থাকবে।

 

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual4 Ad Code