সিলেট ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৩৪ অপরাহ্ণ, মার্চ ২০, ২০২১
আন্তর্জাতিক ডেস্ক : জাপানের পূর্বাঞ্চলীয় হনশু উপকূলের কাছে শক্তিশালী ৭ দশমিক ২ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে।
শনিবার (২০ মার্চ) দেশটির পূর্বাঞ্চলীয় এই উপকূল কেঁপে উঠেছে বলে জানিয়েছে জার্মানির ভূতাত্ত্বিক গবেষণা সংস্থা জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস (জিএফজেড)। তবে এতে এখন পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের খবর পাওয়া যায়নি।
দেশটির সরকারি সম্প্রচার মাধ্যম এনএইচকে হনশু উপকূলের জনগণকে সতর্ক করে দিয়ে বলেছে, মিয়াগি প্রিফেকচারে এক মিটার উচ্চতার সুনামির শঙ্কা রয়েছে।
জিএফজেড জানিয়েছে, স্থানীয় সময় শনিবার সকাল ৬টা ২৬ মিনিটে মিয়াগিতে ভূমিকম্পটি অনুভূত হয়। রিখটার স্কেলে মাত্রা ছিল ৭ দশমিক ২ আর গভীরতা ছিল ৬০ কিলোমিটার।
এনএইচকের প্রতিবেদন অনুযায়ী শনিবার শক্তিশালী এই ভূমিকম্পের পর টোহুকু ইলেকট্রিক পাওয়ার কোম্পানি ওনাগাওয়া নিউক্লিয়ার প্ল্যান্টের কাজ বন্ধ করে দিয়েছে এবং কোনো ধরনের বিরুপ পরিস্থিতি তৈরি হচ্ছে কিনা তার তদারকি চালাচ্ছে।
এদিকে টোকিও ইলেকট্রিক পাওয়ার কোম্পানি জানিয়েছে, ফুকুশিমা দাই-ইচি বিদ্যুৎ কেন্দ্রের অবস্থা যাচাই চলছে। ২০১১ সালের এক শক্তিশালী ভূমিকম্প ও তারপর সুনামির কারণে ফুকুশিমা দাইইচি পরমাণু দুর্ঘটনা জাপানে ঘটা বৃহৎ একটি পরমাণবিক বিপর্যয়।
ভূমিকম্পটির উৎপত্তিস্থল থেকে দক্ষিণে জাপানের রাজধানী টোকিওর অবস্থান আনুমানিক ৪০০ কিলোমিটার দূরে হলেও সেখানে ভূ-কম্পন অনুভূত হতে পারে বলে শঙ্কা করা হচ্ছে।
Design and developed by ওয়েব হোম বিডি