কেনিয়ায় বিমান বিধ্বস্ত হয়ে ২ পাইলট নিহত

প্রকাশিত: ৪:৩৪ অপরাহ্ণ, মার্চ ২১, ২০২১

কেনিয়ায় বিমান বিধ্বস্ত হয়ে ২ পাইলট নিহত

Manual4 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক : কেনিয়ায় পরীক্ষার প্রশ্নপত্র বহনকারী একটি ছোট বিমান বিধ্বস্ত হয়েছে। এতে বিমানের পাইলট ও কোপাইলট দু’জনই নিহত হয়েছেন। দেশটির মারসাবিত পল্লীতে যাওয়ার সময় এটি বিধ্বস্ত হয়।

Manual4 Ad Code

 

Manual4 Ad Code

দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের পরিচালক গিলবার কিবে জানান, বিমানটি রাজধানী নাইরোবি থেকে স্থানীয় সময় সকাল ৮টা ২০ মিনিটে উড্ডয়নের পর সকাল ১০টা ১০ মিনিটে একটি পাহাড়ের ওপর এটি বিধ্বস্ত হয়।

 

বিমানটিতে দুই পাইলট ছাড়া আর কোনো আরোহী ছিলো না। তবে কী কারণে এটি বিধ্বস্ত হয়েছে তা জানা যায়নি। পুলিশসহ কয়েকটি সংস্থা বিষয়টি তদন্তে মাঠে নেমেছে।

Manual5 Ad Code

 

Manual5 Ad Code

বিমানটি যেখানে বিধ্বস্ত হয়েছে, ২০০৬ সালেও সেখানে আরেকটি বিমান দুর্ঘটনায় তিন মন্ত্রী ও চার এমপিসহ ১৪ জন প্রাণ হারিয়েছিলেন। সূত্র : আনাদোলু এজেন্সি

 

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual3 Ad Code