যুক্তরাষ্ট্রে সুপারমার্কেটে বন্দুকধারীদের গুলিতে পুলিশসহ নিহত ১০

প্রকাশিত: ১০:০৮ পূর্বাহ্ণ, মার্চ ২৩, ২০২১

যুক্তরাষ্ট্রে সুপারমার্কেটে বন্দুকধারীদের গুলিতে পুলিশসহ নিহত ১০

Manual8 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের কলোরাডো অঙ্গরাজ্যের একটি সুপারমার্কেটে বন্দুকধারীর গুলিতে এক পুলিশ কর্মকর্তাসহ ১০ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় সোমবার (২২ মার্চ) বেলা ৩টার দিকে কলোরাডোর উত্তরে বোল্ডার শহরে এ হামলা হয়।

Manual2 Ad Code

 

পুলিশ কর্মকর্তাদের বরাত দিয়ে সংবাদমাধ্যম রয়টার্স এ তথ্য জানিয়েছে।

 

পুলিশের পক্ষ থেকে বলা হয়, বোল্ডারের টেবল মেসা এলাকায় সুপারমার্কেটে ‘কিং সুপার্স’ নামের মুদি দোকানে হামলা হয়। এর সম্ভাব্য কারণ সম্পর্কে এখনো কিছু জানা যায়নি। ওই ঘটনায় আহত এক সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়েছে।

 

গ্রেফতার হওয়া ব্যক্তির নাম প্রকাশ করেনি পুলিশ। তিনি পুলিশের হেফাজতে রয়েছেন বলে জানিয়েছেন বোল্ডার শহরের পুলিশপ্রধান ম্যারিস হেরল্ড।

 

Manual2 Ad Code

হামলায় কী ধরনের অস্ত্র ব্যবহার করা হয়েছে, সে বিষয়ে পুলিশ কোনো তথ্য দেয়নি। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জ্যেষ্ঠ এক কর্মকর্তা বলেন, হামলায় আধা-স্বয়ংক্রিয় এআর-১৫-স্টাইল রাইফেল ব্যবহার করা হয়।

Manual3 Ad Code

 

বোল্ডার পুলিশ দফতরের কমান্ডার কেরি ইয়ামাগুচি গ্রেফতার হওয়া সন্দেহভাজন ব্যক্তি সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি। তবে ভিডিও ফুটেজে দেখা যায়, হামলার কয়েক ঘণ্টা পর গায়ে শার্টবিহীন বোক্সার শর্টস পরা দাড়িওয়ালা এক ব্যক্তিকে হাতকড়া পরানো অবস্থায় মুদির দোকানটি থেকে বের করছে পুলিশ। পরে তাকে স্ট্রেচারে করে অ্যাম্বুলেন্সে তোলা হয়। হাঁটার সময় তাকে খোঁড়াতে দেখা যায়।

 

কলোরাডো অঙ্গরাজ্যের গভর্নর জারেড পলিস টুইটবার্তায় বলেন, মর্মান্তিক এ ঘটনার ব্যাপ্তির খবর আমরা পাচ্ছি। ব্যথাতুর এ সময়ে আমার প্রার্থনা কলোরাডোবাসীর জন্য রয়েছে।

Manual1 Ad Code

 

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code