সিলেট ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:০২ পূর্বাহ্ণ, মার্চ ২৩, ২০২১
আন্তর্জাতিক ডেস্ক : বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন বিশ্বের ১২ কোটি ৪২ লাখ ৯১ হাজার ৪৭৮ জন মানুষ। এর মধ্যে মারা গেছেন ২৭ লাখ ৩৫ হাজার ২০৫ জন। আর স্বস্তির খবর এই যে, এ পর্যন্ত করোনাভাইরাস সংক্রমণ থেকে সুস্থ হয়েছেন ১০ কোটি ২ লাখ ৬৬ হাজার ৯৯৬ জন।
মঙ্গলবার (২৩ মার্চ) সকালে করোনাভাইরাস সংক্রান্ত পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে এ তথ্য পাওয়া গেছে।
করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যুর ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন তিন কোটি পাঁচ লাখ ৭৬ হাজার ৯৬২ জন। মৃত্যু হয়েছে পাঁচ লাখ ৫৫ হাজার ৯৪৫ জনের। আর সুস্থ হয়েছেন ২ কোটি ২৮ লাখ ৪৬ হাজার ৩ জন।
আক্রান্তে দ্বিতীয় অবস্থানে থাকা লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে সংক্রমিত হয়েছেন এক কোটি ২০ লাখ ৫১ হাজার ৬১৯ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে দুই লাখ ৯৫ হাজার ৬৮৫ জনের। তবে ১ কোটি ৫ লাখ ৭ হাজার ৯৯৫ জন সুস্থ হয়েছেন।
আক্রান্তে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত সংক্রমিত হয়েছেন ১ কোটি ১৬ লাখ ৮৬ হাজার ৩৩০ জন। এর মধ্যে মারা গেছেন এক লাখ ৬০ হাজার ২০০ জন। আর সুস্থ হয়েছেন এক কোটি ১১ লাখ ৭৯ হাজার ৫৯ জন।
এদিকে রাশিয়ায় এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৪৪ লাখ ৬৬ হাজার ১৫৩ জন। ভাইরাসটিতে মারা গেছেন ৯৫ হাজার ৩৯১ জন। এরই মধ্যে ৪০ লাখ ৭৭ হাজার ১৮৫ জন সুস্থ হয়েছেন।
যুক্তরাজ্যে করোনায় সংক্রমিত হয়েছেন ৪৩ লাখ ১ হাজার ৯২৫ জন। এর মধ্যে মারা গেছেন এক লাখ ২৬ হাজার ১৭২ জন। আর সুস্থ হয়েছেন ৩৬ লাখ ৯৪ হাজার ১৫৫ জন।
উল্লেখ্য, ২০১৯ সালের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস বিশ্বের দুই শতাধিক দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়ে।
Design and developed by ওয়েব হোম বিডি