বিশ্বে করোনায় মৃত্যু ছাড়াল ২৭ লাখ ৪৬ হাজার

প্রকাশিত: ১২:৫৩ অপরাহ্ণ, মার্চ ২৪, ২০২১

বিশ্বে করোনায় মৃত্যু ছাড়াল ২৭ লাখ ৪৬ হাজার

Manual8 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক : বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন বিশ্বের ১২ কোটি ৪৮ লাখ ৩ হাজার ১১৬ জন মানুষ। এর মধ্যে মারা গেছেন ২৭ লাখ ৪৬ হাজার ২৭৩ জন। আর স্বস্তির খবর এই যে, এ পর্যন্ত করোনাভাইরাস সংক্রমণ থেকে সুস্থ হয়েছেন ১০ কোটি ৮ লাখ ৩১ হাজার ২১ জন।

 

Manual8 Ad Code

বুধবার সকালে করোনাভাইরাস সংক্রান্ত পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে এ তথ্য পাওয়া গেছে।

 

Manual2 Ad Code

করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যুর ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন তিন কোটি ছয় লাখ ৩৬ হাজার ৫৩৪ জন। মৃত্যু হয়েছে পাঁচ লাখ ৫৬ হাজার ৮৮৩ জনের। আর সুস্থ হয়েছেন ২ কোটি ৩০ লাখ ৩৯ হাজার ৫৮৫ জন।

 

আক্রান্তে দ্বিতীয় অবস্থানে থাকা লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে সংক্রমিত হয়েছেন এক কোটি ২১ লাখ ৩৬ হাজার ৬১৫ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে দুই লাখ ৯৮ হাজার ৮৪৩ জনের। তবে ১ কোটি ৬ লাখ ১ হাজার ৬৫৮ জন সুস্থ হয়েছেন।

 

Manual6 Ad Code

আক্রান্তে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত সংক্রমিত হয়েছেন ১ কোটি ১৭ লাখ ৩৪ হাজার ৫৮ জন। এর মধ্যে মারা গেছেন এক লাখ ৬০ হাজার ৪৭৭ জন। আর সুস্থ হয়েছেন এক কোটি ১২ লাখ ৫ হাজার ১৬০ জন।

 

এদিকে শনাক্তে চতুর্থ ও মৃত্যুতে ছয়তম অবস্থানে থাকা রাশিয়ায় এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৪৪ লাখ ৭৪ হাজার ৬১০ জন। ভাইরাসটিতে মারা গেছেন ৯৫ হাজার ৮১৮ জন। এরই মধ্যে ৪০ লাখ ৮৮ হাজার ৪৫ জন সুস্থ হয়েছেন।

 

ফ্রান্স সংক্রমণের দিক থেকে বিশ্বের পঞ্চম অবস্থানে উঠে এসেছে। আর মৃত্যুর সংখ্যায় বিশ্বের সাত নম্বর অবস্থান করছে। এখনো দেশটিতে করোনায় আক্রান্ত হয়েছেন ৪৩ লাখ ১৩ হাজার ৭৩ জন। এর মধ্যে মারা গেছেন ৯২ হাজার ৯০৮ জন। আর সুস্থ হয়েছেন দুই লাখ ৮৩ হাজার ৫০৭ জন।

 

যুক্তরাজ্য সংক্রমণের দিক থেকে বিশ্বে ষষ্ঠ স্থানে রয়েছে এবং মৃত্যুর সংখ্যার দিক থেকে চতুর্থ স্থানে রয়েছে। দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন ৪৩ লাখ ৭ হাজার ৩০৪ জন। এর মধ্যে মারা গেছেন এক লাখ ২৬ হাজার ২৮৪ জন। আর সুস্থ হয়েছেন ৩৭ লাখ ১২ হাজার ৬৫৮ জন।

 

উল্লেখ্য, ২০১৯ সালের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস বিশ্বের দুই শতাধিক দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়ে।

Manual4 Ad Code

 

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual6 Ad Code