করোনায় আক্রান্ত হয়ে বিএনপির ৪৪০ নেতাকর্মীর মৃত্যু

প্রকাশিত: ৪:১২ অপরাহ্ণ, এপ্রিল ৪, ২০২১

করোনায় আক্রান্ত হয়ে বিএনপির ৪৪০ নেতাকর্মীর মৃত্যু

Manual8 Ad Code

সুরমা মেইল ডেস্ক : দেশে মহামারি করোনাভাইরানে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত বিএনপির ৪৪০ নেতাকর্মীর মৃত্যু হয়েছে। সাম্প্রতিক সময়ে আক্রান্ত হয়েছেন শতাধিক।

 

রোববার (৪ এপ্রিল) দলটির চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।

Manual2 Ad Code

 

Manual7 Ad Code

সম্প্রতি করোনাভাইরাসে আক্রান্ত বিএনপি নেতাদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন- দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, সেলিমা রহমান, ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আজম খান, ডা. এ জেড এম জাহিদ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য গাজী মাজহারুল আনোয়ার, খন্দকার আব্দুল মুক্তাদির, ডা. ফরহাদ হালিম ডোনার, সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, ড্যাবের সাবেক সভাপতি ডা. এ কে এম আজিজুল হক, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন মিডিয়া কমিটির সদস্য সাংবাদিক আতিকুর রহমান রুমন, অ্যাডভোকেট ফারজানা শারমিন পুতুল প্রমুখ।

 

শায়রুল বলেন, এর মধ্যে অক্সিজেন লেভেল কমে যাওয়ায় গত বুধবার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন রুহুল কবির রিজভীকে আইসিইউতে স্থানান্তর করা হয়েছে। তার শারীরিক অবস্থা স্থিতিশীল এবং অক্সিজেন লেভেল আগের মতোই আছে বলে এদিন সকালে জানান তার স্বজনরা।

Manual6 Ad Code

 

ড. খন্দকার মোশাররফ হোসেন ও সেলিমা রহমানের অবস্থা উন্নতির দিকে।

 

Manual8 Ad Code

করোনাভাইরাস সংক্রমণে এ পর্যন্ত মৃত বিএনপি নেতাকর্মীদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন- চেয়ারপারসনের উপদেষ্টা সিলেট সাবেক মহানগর বিএনপি সভাপতি এম এ হক, ঢাকা উত্তর মহানগর বিএনপি সাধারণ সম্পাদক আহসান উল্লাহ হাসন, কুমিল্লা বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল আউয়াল খান, বিএনপির ভাইস চেয়ারম্যান চৌধুরী কামাল ইবনে ইউসুফ, ভাইস চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) রুহুল আলম চৌধুরী, ওলামা দলের কেন্দ্রীয় আহবায়ক কমিটি সদস্য মওলানা কাসেমী, গাইবান্ধা জেলা বিএনপির সহসভাপতি খন্দকার আহাদ আহমেদ, ঢাকা পল্লবী থানা বিএনপির সহ সভাপতি মো. আনিসুর রহমান, সাবেক মন্ত্রী টি এম গিয়াস উদ্দিন, চট্টগ্রাম মহানগর বিএনপির সহ-সভাপতি লায়ন মোহাম্মদ কামাল উদ্দিন, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি সভাপতি ও বিএনপির প্রতিষ্ঠাকালীন সদস্য অ্যাডভোকেট কবির চৌধুরী, জাতীয় ট্যাক্সসেস বার সভাপতি অ্যাডভোকেট গফুর মজুমদার, শ্রমিক দলের সহ-সাধারণ সম্পাদক ফজলুল হক মোল্লা, গাজীপুর শ্রীপুর পৌরসভা বিএনপি মেয়র প্রার্থী শহিদুল্লাহ শহীদ আমেরিকার বোস্টন বিএনপি ক্রীড়াবিষয়ক সম্পাদক মিতোষ বড়ুয়া, বিএনপি সহ-স্থানীয় সরকার সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আমজাদ হোসেন সরকার এবং সাবেক এমপি এ টি এম আলমগীর প্রমুখ।

 

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual4 Ad Code