করোনাভাইরাস: দুঃখজনক মাইলফলক পেরোল দক্ষিণ এশিয়া

প্রকাশিত: ৩:১২ পূর্বাহ্ণ, এপ্রিল ১১, ২০২১

করোনাভাইরাস: দুঃখজনক মাইলফলক পেরোল দক্ষিণ এশিয়া

Manual4 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক : করোনা সংক্রমণের দুঃখজনক এক মাইলফলক পেরোল দক্ষিণ এশিয়া। রয়টার্সের করা হিসাব অনুযায়ী শনিবার এই অঞ্চলের দেশগুলোতে করোনায় আক্রান্তের সংখ্যা দেড় কোটি ছাড়িয়েছে। ঊর্ধ্বমুখী এই সংক্রমণের ক্ষেত্রে নেতৃত্ব দিচ্ছে ভারত। রেকর্ড করোনা সংক্রমণের সঙ্গে দেশটিতে এখন দেখা দিয়েছে করোনার টিকা সংকট।

 

রয়টার্সের হিসাব অনুযায়ী বিশ্বের মোট করোনায় আক্রান্তের ১১ শতাংশ এবং মোট মৃত্যুর ৬ শতাংশ রেকর্ড করা হয়েছে দক্ষিণ এশিয়ার সাত দেশে।

 

দেশগুলো হলো- ভারত, বাংলাদেশ, পাকিস্তান, ভুটান, নেপাল, মালদ্বীপ এবং শ্রীলঙ্কা। বিশ্বের মোট ৭৫৯ কোটি জনসংখ্যার ২৩ শতাংশের বাস দক্ষিণ এশিয়ার এই সাত দেশে।

 

দক্ষিণ এশিয়ায় করোনার সংক্রমণ ও মৃত্যুতে শীর্ষে রয়েছে ভারত। বিশ্বে সবচেয়ে বেশি করোনা রোগীর ক্ষেত্রে তৃতীয় স্থানে রয়েছে ভারত। দক্ষিণ এশিয়ার মোট করোনায় আক্রান্ত ও মৃত্যুর ৮৪ শতাংশই ভারতের বাসিন্দা।

 

বিশ্বের দ্বিতীয় সর্বাধিক জনবহুল এই দেশটিতে শনিবার নতুন করে রেকর্ড সর্বাধিক ১ লাখ ৪৫ হাজার ৩৮৪ জন করোনায় আক্রান্ত হয়েছে। একই সময়ে মৃত্যু হয়েছে ৭৯৪ জনে। চলতি সপ্তাহে টানা পাঁচদিন ভারতে করোনার রেকর্ড সংক্রমণ শনাক্ত হয়েছে। বিধি না মেনে জনসমাগম আর মাস্ক পরায় অনীহাকে দায়ী করছে সরকার।

 

টিকাদান কর্মসূচির গতি বাড়িয়ে প্রতিদিন প্রায় ৪০ লাখ মানুষকে করোনার টিকা দেওয়া হলেও দেশটির বেশ কিছু রাজ্যে টিকার সংকট দেখা দিয়েছে। এ জন্য বন্ধ হচ্ছে টিকাদান কেন্দ্র। রাজ্য সরকারগুলোর অভিযোগ কেন্দ্র সরকার তাদের কাছে যেসব টিকা সরবরাহ করার কথা তা করছে না। ফলে টিকাদান কেন্দ্র বন্ধ করা হচ্ছে।

Manual8 Ad Code

 

এদিকে ভারতের পশ্চিম সীমান্তে অবস্থিত প্রতিবেশী পাকিস্তানে- দেশটি দক্ষিণ এশিয়ায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশের মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে- ৭ লাখের বেশি রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে ১৫ হাজার মৃত্যু হয়েছে।

Manual8 Ad Code

 

গত দশ দিনে পাকিস্তানে করোনার সংক্রমণ অনেকটা বেড়ে গেছে। সরকারি কর্মকর্তারা বলছেন, মহামারি শুরুর পর এখন হাসপাতালে যত মানুষ আইসিইউতে রয়েছেন এর আগে এত মানুষ আইসিইউতে ছিল না।

Manual8 Ad Code

 

দক্ষিণ এশিয়ায় ভারতের আরেক প্রতিবেশী বাংলাদেশেও গত এক সপ্তাহ ধরে রেকর্ড করোনা রোগী শনাক্ত হচ্ছে। এই সংখ্যাটা ৭ হাজারের বেশি। এছাড়া রেকর্ড সর্বাধিক মৃত্যু হচ্ছে করোনায়। এখন পর্যন্ত দেশে ৬ লাখ ৭৮ হাজার ৯৩৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মোট প্রাণহানি হয়েছে ৯ হাজার ৬৬১ জনের।

Manual4 Ad Code

 

দক্ষিণ এশিয়ার সব দেশেই করোনার টিকাদান কর্মসূচি চলমান থাকলেও এখনো ভারত, পাকিস্তান ও বাংলাদেশে রেকর্ড সংক্রমণ ও মৃত্যু হচ্ছে করোনায়। এতে করে করোনার টিকা দেওয়ার মাধ্যমে সংক্রমণের লাগাম টানা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। বেশ কিছু পুনরায় জারি করা হচ্ছে লকডাউনসহ অন্যান্য বিধিনিষেধ।

 

গবেষণা ও পরিসংখ্যান সংস্থা ‘আওয়ার ওয়ার্ল্ড ইন ডেটা’র দেওয়া তথ্য অনুযায়ী শুক্রবার পর্যন্ত দক্ষিণ এশিয়ার দেশগুলোর ৯ কোটি ৪১ লাখ মানুষ করোনা টিকার প্রথম ডোজ নিয়েছেন। সংখ্যাটা অবশ্য দ্রুত বাড়ছে।

 

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual3 Ad Code