বিশ্বে করোনায় মৃত্যু ২৯ লাখ ৫৮ হাজার ছাড়ালো

প্রকাশিত: ৪:১৮ অপরাহ্ণ, এপ্রিল ১৩, ২০২১

বিশ্বে করোনায় মৃত্যু ২৯ লাখ ৫৮ হাজার ছাড়ালো

Manual4 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক : প্রাণঘাতী করোনা মহামারি শুরুর পর থেকে এখন পর্যন্ত এই রোগে বিশ্বে মারা গেছেন মোট ২৯ লাখ ৫৮ হাজার ১৪৮ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় মৃতের সংখ্যা পৌঁছেছে ৮ হাজার ৬৬৮ জনে।

 

Manual6 Ad Code

মহামারি শুরু পর থেকে বিশ্বজুড়ে করোনায় আক্রান্ত, মৃত্যু ও সুস্থ হয়ে ওঠা বিষয়ক হালনাগাদ তথ্য প্রদানকারী ওয়েবসাইট করোনা ওয়ার্ল্ডোমিটার বলছে, গত ২৪ ঘণ্টায় করোনায় সর্বোচ্চ মৃত্যু হয়েছে ব্রাজিলে- ১ হাজার ৭৩৮ জন।

Manual4 Ad Code

 

ব্রাজিলের পরই এই তালিকায় রয়েছে ভারত ও যুক্তরাষ্ট্র। ভারতে এই সময়সীমার মধ্যে মারা গেছেন ৮৮০ জন এবং যুক্তরাষ্ট্রে ৪৬০ জন।

 

Manual4 Ad Code

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহান শহরে প্রথম শনাক্ত হয় প্রাণঘাতী সার্স-কোভ-২ ভাইরাস, যা বিশ্বে সাধারণভাবে পরিচিতি পায় করোনাভাইরাস নামে। শনাক্ত হওয়ার তিন মাসের মধ্যে বিশ্বজুড়ে মহামারি আকারে ছড়িয়ে পড়ে এই ভাইরাসটি।

 

Manual8 Ad Code

যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশ যদিও অভিযোগ করে আসছে, চীনের গবেষণাগারে এই ভাইরাসটি কৃত্রিমভাবে প্রস্তুত করা হয়েছে, তবে চীন বরাবরই এই অভিযোগ অস্বীকার করে বলছে, প্রাকৃতিকভাবেই আবির্ভাব ঘটেছে সার্স-কোভ-২ ভাইরাসটির।

 

২০২০ সালের ফেব্রুয়ারি থেকে বিশ্বজুড়ে করোনা মহামারি শুরু হয়। করোনা ওয়ার্ল্ডোমিটার বলছে, বিশ্বে এ পর্যন্ত এ রোগে আক্রান্ত হয়েছেন, ১৩ কোটি ৬৬ লাখ ১৫ হাজার ৯১৬ জন।

 

বর্তমানে বিশ্বে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ২ কোটি ৩৮ লাখ ৬৪ হাজার ৩৬০ জন। এছাড়া এই রোগে এই পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন ১১ কোটি ৪২ হাজার ২৬২ জন।

 

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual3 Ad Code