বিশ্বে করোনায় মৃত্যু সোয়া ৩০ লাখ ছুঁইছুঁই

প্রকাশিত: ৩:৪৩ অপরাহ্ণ, এপ্রিল ১৮, ২০২১

বিশ্বে করোনায় মৃত্যু সোয়া ৩০ লাখ ছুঁইছুঁই

Manual7 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক : বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন বিশ্বের ১৪ কোটি ১৩ লাখ ২ হাজার ৪০৯ জন মানুষ। এর মধ্যে মারা গেছেন ৩০ লাখ ২৩ হাজার ৪০৯ জন। আর স্বস্তির খবর এই যে, এ পর্যন্ত করোনাভাইরাস সংক্রমণ থেকে সুস্থ হয়েছেন ১১ কোটি ৯৯ লাখ ১৬ হাজার ৩৮২ জন।

 

রোববার (১৮ এপ্রিল) সকালে করোনাভাইরাস সংক্রান্ত পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে এ তথ্য পাওয়া গেছে।

Manual7 Ad Code

 

করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যুর ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন তিন কোটি ২৩ লাখ ৭২ হাজার ১১৯ জন। মৃত্যু হয়েছে পাঁচ লাখ ৮০ হাজার ৭৫৬ জনের। আর সুস্থ হয়েছেন ২ কোটি ৪৯ লাখ ৫ হাজার ৩৩২ জন।

 

আক্রান্তে দ্বিতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত সংক্রমিত হয়েছেন ১ কোটি ৪৭ লাখ ৮২ হাজার ৪৬১ জন। এর মধ্যে মারা গেছেন এক লাখ ৭৭ হাজার ১৬৮ জন। আর সুস্থ হয়েছেন এক কোটি ২৮ লাখ ৫ হাজার ৯৪ জন।

 

আক্রান্তে তৃতীয় অবস্থানে থাকা লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে সংক্রমিত হয়েছেন এক কোটি ৩৯ লাখ ১৩৪ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে তিন লাখ ৭১ হাজার ৮৮৯ জনের। তবে ১ কোটি ২৩ লাখ ৪৪ হাজার ৮৬১ জন সুস্থ হয়েছেন।

 

Manual4 Ad Code

ফ্রান্সে করোনায় সংক্রমিত হয়েছেন ৫২ লাখ ৬০ হাজার ১৮২ জন। এর মধ্যে মারা গেছেন এক লাখ ৫৯৩ জন। আর সুস্থ হয়েছেন চার লাখ ৮১ হাজার ১৪ জন।

 

এদিকে তালিকায় পঞ্চম স্থানে থাকা রাশিয়ায় এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৪৬ লাখ ৯৩ হাজার ৪৬৯ জন। ভাইরাসটিতে মারা গেছেন এক লাখ ৫ হাজার ১৯৩ জন। এরই মধ্যে ৪৩ লাখ ১৯ হাজার ৩৮৯ জন সুস্থ হয়েছেন।

Manual8 Ad Code

 

উল্লেখ্য, ২০১৯ সালের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস বিশ্বের দুই শতাধিক দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়ে।

Manual1 Ad Code

 

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual2 Ad Code