পশ্চিমবঙ্গে ফের ক্ষমতায় আসছেন মমতা

প্রকাশিত: ৪:৪২ পূর্বাহ্ণ, এপ্রিল ৩০, ২০২১

পশ্চিমবঙ্গে ফের ক্ষমতায় আসছেন মমতা

Manual2 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস তৃতীয়বারের মতো সরকার গড়তে যাচ্ছে বলে বুথফেরত জরিপগুলোর ফলাফলে আভাস মিলেছে। বৃহস্পতিবার (২৯ এপ্রিল) অষ্টম দফার ভোট শেষ হওয়ার পরই বুথফেরত জরিপ আসতে শুরু করেছে।

Manual1 Ad Code

 

ভোট শেষ হওয়ার পরই নয়াদিল্লিভিত্তিক ভারতীয় টেলিভিশন এনডিটিভির বুথফেরত জরিপে দেখা যাচ্ছে যে, পশ্চিমবঙ্গের ২৯৪টি আসনের মধ্যে বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস এবারের বিধানসভা নির্বাচনে ১৫৬টি আসনে জয় পেতে যাচ্ছে।

 

পশ্চিমবঙ্গে এতদিন জনপ্রিয় না হলেও এবারের নির্বাচনে ভারতের কেন্দ্র সরকারে ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টি বিজেপি তাদের আসনসংখ্যা বাড়িয়েছে। জরিপ অনুযায়ী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেতৃত্বাধীন দলটি এবার ১২১টি আসনে জয় পেতে যাচ্ছে।

 

কলকাতার দৈনিক আনন্দবাজার পত্রিকার (এবিপি) জরিপেও আবারও তৃণমূল কংগ্রেসের পশ্চিমবঙ্গে সরকার গড়ার আভাস পাওয়া যাচ্ছে। এবিপির জরিপ অনুযায়ী তৃণমূলের ভোটের হার হতে পারে ৪২ শতাংশ। আসন পেতে পারে ১৫২ থেকে ১৬৪টি।

 

Manual3 Ad Code

এই জরিপে দেখা যাচ্ছে, পশ্চিমবঙ্গে এবারের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের নিকট প্রতিদ্বন্দ্বী বিজেপি ১০৯ থেকে ১২১ আসন পেতে পারে। বামজোট পেতে পারে ১৪ থেকে ২৫টি আসন। আর দুজন প্রার্থীর মৃত্যু হওয়ায় দুই আসনে ভোট পরে হবে।

 

তৃণমূলের জয়ের ইঙ্গিত পাওয়া যাচ্ছে আরেক সংবাদমাধ্যম টাইমস নাওয়ের বুথফেরত জরিপেও। টাইমস নাও-সি ভোটারের সমীক্ষা অনুযায়ী তৃণমূল পেতে পারে ১৫৮টি আসন, বিজেপি ১১৫টি আসন এবং বামজোট পেতে পারে ১৯টি আসন।

 

এদিকে এবিপি-সিএনএক্সের বুথফেরত সমীক্ষায় ইঙ্গিত, তৃণমূল কংগ্রেস জয় পেতে পারে ১৫৭ থেকে ১৮৫ আসন। বিজেপি পেতে পারে ৯৬ থেকে ১২৫টি আসন। আর বামজোটের ৮ থেকে ১৬ আসনে জয়ের ইঙ্গিত দেওয়া হয়েছে ওই জরিপে।

Manual4 Ad Code

 

সিএনএন নিউজ ১৮-এর বুথফেরত জরিপে দেখা যাচ্ছে, পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসতে চলেছে তৃণমূল। জরিপ অনুযায়ী তৃণমূল কংগ্রেস পেতে পারে ১৬২ আসন। বিজেপি পেতে পারে ১১৫ আসন। আর বামজোট মোটে ১৫ আসনে জয় পেতে পারে।

 

পি মার্কসের বুথফেরত জরিপে পাওয়া বিধানসভার ফলের যে ইঙ্গিত পাওয়া গিয়েছে, তাতে দেখা গেছে, তৃণমূল কংগ্রেসে পেতে পারে ১৫২ থেকে ১৭২ আসন। বিজেপি পেতে পারে ১১২ থেকে ১৩২ আসন। বামজোট জোট পেতে পারে ১০ থেকে ২০ আসন।

 

Manual6 Ad Code

তবে রিপাবলিকের বুথ ফেরত সমীক্ষায় অবশ্য হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত দেওয়া হয়েছে। তাদের বুথফেরত সমীক্ষায় দেখা যাচ্ছে, তৃণমূল পেতে পারে ১২৮-১৪৮টি আসন। বিজেপি পেতে পারে ১৩৮-১৪৮টি আসন। অন্যান্যরা পেতে পারে ৬টি থেকে ৯টি আসন।

 

তৃণমূলের হারের ইঙ্গিত দিয়েছে শুধু জন কি বাত। তাদের বুথফেরত সমীক্ষায় ইঙ্গিত দেওয়া হয়েছে, এবারের এই বিধানসভা নির্বাচনে তৃণমূল পেতে পারে ১০৪ থেকে ১২১ আসন। বিজেপি পেতে পারে ১৬২ থেকে ১৮৫ আসন। জোট পেতে পারে ৩ থেকে ৯টি আসন।

 

পশ্চিমবঙ্গে বিধানসভায় মোট আসন সংখ্যা ২৯৪টি। এর মধ্যে প্রার্থীর মৃত্যু হওয়ায় দুটি আসনে ভোট হয়নি। কোনো দল ১৪৮ আসনে জিতলেই গড়তে পারবে সরকার। নির্বাচন কমিশন রোববার ফল প্রকাশ করবে।

 

উল্লেখ্য, পশ্চিমবঙ্গে তিন যুগের বেশি বাম শাসনের অবসান ঘটিয়ে ২০১১ সালের বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গের ক্ষমতায় বসে। ২০১৬ সালের নির্বাচনেও ক্ষমতা ধরে রাখে তৃণমূল।

 

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code