রওশন এরশাদ হাসপাতালে

প্রকাশিত: ৪:৫৭ পূর্বাহ্ণ, এপ্রিল ৩০, ২০২১

রওশন এরশাদ হাসপাতালে

Manual8 Ad Code

সুরমা মেইল ডেস্ক : জাতীয় পার্টির (জাপা) চিফ প্যাট্রন (প্রধান পৃষ্ঠপোষক) ও বিরোধী দলীয় নেতা রওশন এরশাদকে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ এপ্রিল) দিবাগত রাতে তাকে হাসপাতালে নেওয়া হয়।

 

Manual5 Ad Code

বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টায় জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেন, ‘তাকে (রওশন এরশাদকে) সিএমএইচে (সম্মিলিত সামরিক হাসপাতাল) ভর্তি করা হয়েছে বলে শুনেছি। শুক্রবার বিস্তারিত জানতে পারবেন।’

 

তিনি আরও বলেন, তবে সেখানে ভর্তি হওয়া বিশেষ কিছু না। কারণ তিনি (রওশন এরশাদ) কয়েক দিন পর পর হাসপাতালে ভর্তি হন।

 

জাতীয় পার্টির বিভিন্ন নেতারা বলছেন, রওশন এরশাদ নিয়মিত চেকআপের জন্য সিএমএইচে যান। জাপা মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবুল বলেন, ‘তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে আমি এখনও শুনিনি।’

 

Manual3 Ad Code

সাবেক মহাসচিব রুহুল আমীন হাওলাদার রাত সাড়ে ১২টার দিকে বলেন, ‘সাধারণত তিনি সিএমএইচে নিয়মিত চিকিৎসা গ্রহণ করেন। নিয়মিত সেখানে যান। তবে আজ শারীরিকভাবে খারাপ অবস্থা হয়েছে, এমন কিছু শুনিনি।’

 

পরে রওশন এরশাদের ব্যক্তিগত সহকারী মামুন হাসান বলেন, ‘শুক্রবার বিস্তারিত জানাতে পারব। এখন কিছু বলতে পারব না।’

Manual2 Ad Code

 

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual6 Ad Code