করোনা শনাক্ত করবে মৌমাছি

প্রকাশিত: ৪:০০ পূর্বাহ্ণ, মে ৯, ২০২১

করোনা শনাক্ত করবে মৌমাছি

Manual6 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক : করোনার পরীক্ষায় নমুনা সংগ্রহ থেকে শুরু করে চূড়ান্ত ফল পাওয়ার সময় কমিয়ে আনতে গবেষণা করছেন নেদারল্যান্ডসের বিজ্ঞানীরা। এ জন্য মৌমাছিদের দেওয়া হচ্ছে বিশেষ প্রশিক্ষণ। এসব মৌমাছি গন্ধ শুঁকেই শনাক্ত করতে পারবে করোনা আক্রান্ত ব্যক্তিদের নমুনা। তবে এ প্রক্রিয়ায় করোনা শনাক্তের বৈজ্ঞানিক ভিত্তির সত্যতা নিশ্চিত হওয়া যায়নি।

Manual3 Ad Code

 

Manual2 Ad Code

নেদারল্যান্ডসের ওয়াজেনিনজেন বিশ্ববিদ্যালয়ের জৈব-পশু চিকিৎসার গবেষণাগারে মৌমাছির এ বিশেষ প্রশিক্ষণ চলছে। সেখানে করোনা আক্রান্ত রোগীদের নমুনা শনাক্ত করতে দেওয়া হচ্ছে মৌমাছিকে। প্রশিক্ষণে অংশ নেওয়া মৌমাছিরা আক্রান্ত নমুনা শনাক্তের সময় স্বতঃস্ফূর্তভাবে তাদের স্ট্রুর মতো লম্বা ও সূক্ষ্ম শুঁড় প্রসারিত করতে পারছে, এমনটাই জানিয়েছেন ভাইরোলজির অধ্যাপক উইম ভ্যান দের পোয়েল। তিনি এ প্রকল্পে গবেষণায় যুক্ত রয়েছেন।

 

Manual8 Ad Code

উইম ভ্যান দের পোয়েল বলেন, শুরুতে আমরা মৌয়ালের কাছ থেকে সাধারণ মৌমাছি সংগ্রহ করেছি। এর পর সেগুলো বিশেষ ব্যবস্থায় রেখেছি। এতে অভ্যস্ত হয়ে ওঠার পর প্রশিক্ষণের অংশ হিসেবে মৌমাছিগুলোর সামনে করোনার পজিটিভ নমুনা রাখা হয়েছে। এর পর পরই সেগুলাকে দেওয়া হয়েছে চিনিযুক্ত পানি। দেখা গেছে, আক্রান্ত নমুনা শনাক্তের পর মৌমাছিরা চিনিযুক্ত পানিতে তাদের শুঁড় বাড়িয়ে দিয়েছে।

Manual5 Ad Code

 

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual2 Ad Code