ভারতে আরও ৩৭৫৪ জনের মৃত্যু, শনাক্ত সাড়ে ৩ লাখের উপরে

প্রকাশিত: ৪:১৯ অপরাহ্ণ, মে ১০, ২০২১

ভারতে আরও ৩৭৫৪ জনের মৃত্যু, শনাক্ত সাড়ে ৩ লাখের উপরে

Manual5 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক : করোনা মহামারিতে বিপর্যস্ত ভারতে যেন কিছুটা স্বস্তির সুবাতাস দেখা দিয়েছে। করোনায় দৈনিক সংক্রমণ ও মৃত্যুর টানা উল্লম্ফনের মধ্যে সোমবার কিছুটা কমেছে সেই সংখ্যা। তবে দৈনিক মৃত্যু রয়েছে সাড়ে তিন হাজারের ওপরেই। অন্যদিকে দৈনিক সংক্রমণের সংখ্যা কমলেও এখনও তা রয়েছে সাড়ে তিন লাখের ওপরে।

Manual4 Ad Code

 

সোমবার (১০ মে) ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ৩ লাখ ৬৬ হাজার ১৬১ জন। যা রোববারের তুলনায় প্রায় ৩৭ হাজার কম। সর্বশেষ এই পরিসংখ্যান নিয়ে মহামারির শুরু থেকে দেশটিতে করোনায় আক্রান্তের মোট সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ২৬ লাখ ৬২ হাজার ৫৭৫ জনে।

 

গত শনিবার ও রোববার করোনায় আক্রান্ত হয়ে ভারতে দৈনিক মৃত্যু ছাড়িয়েছিল ৪ হাজারের গণ্ডি। তবে রোববার সেই সংখ্যা বেশ কিছুটা কমে এলেও এখনও রয়েছে সাড়ে তিন হাজারের ওপরেই। ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ভারতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৩ হাজার ৭৫৪ জন। এতে দেশটিতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৪৬ হাজার ১১৬ জনে।

 

Manual6 Ad Code

ভাইরাসে আক্রান্ত নতুন রোগী বৃদ্ধির সঙ্গে সঙ্গে ভারতে বাড়ছে সক্রিয় রোগীর সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত মানুষের সর্বশেষ পরিসংখ্যান নিয়ে দেশটিতে এখন মোট সক্রিয় রোগীর সংখ্যা ছাড়িয়েছে ৩৭ লাখ ৪৫ হাজার। সূত্র: এএনআই

Manual1 Ad Code

 

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual3 Ad Code