গাজায় ইহুদীবাদি ইসরায়েলি হামলায় নিহত বেড়ে ১০৩

প্রকাশিত: ৪:৫৬ পূর্বাহ্ণ, মে ১৪, ২০২১

গাজায় ইহুদীবাদি ইসরায়েলি হামলায় নিহত বেড়ে ১০৩

Manual2 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় বিমান হামলা অব্যাহত রেখেছে ইহুদীবাদি ইসরায়েলি সেনারা। সোমবার (১০ মে) থেকে টানা এ হামলায় এখন পর্যন্ত ১০৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে শিশু ২৭ ও নারী ১১ জন রয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরো ৫৮০ জন। গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।

 

Manual3 Ad Code

এদিকে, পবিত্র ঈদুল ফিতরের দিনেও বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি দখলদার বাহিনী। ঈদের দিন ১৯ জন ফিলিস্তিনি নিহত হন।

Manual7 Ad Code

 

অপরদিকে, ইসরায়েল অভিমুখে হামাসের রকেট হামলায় এ পর্যন্ত সাতজন ইসরায়েলি নিহত হয়েছেন। এর মধ্যে একজন ভারতীয় নারী ও ইসরায়েলি এক সেনা রয়েছেন। এছাড়া শতাধিক ইসরায়েলি আহত হয়েছেন।

Manual5 Ad Code

 

ইসরায়েলের অধিকৃত পূর্ব জেরুজালেমের শেখ জারাহ এলাকায় বেশ কয়েকটি ফিলিস্তিনি পরিবারের বাস্তুচ্যুত হওয়ার শঙ্কা থেকে এ সংঘাতের শুরু। একপর্যায়ে সোমবার (১০ মে) আল-আকসায় সাঁড়াশি অভিযান চালায় ইসরায়েলি সেনারা। এ সময় তারা মসজিদে রাবার বুলেট, কাঁদুনে গ্যাস ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে। এরপর ইসরায়েল অভিমুখে রকেট নিক্ষেপ করে হামাস।

Manual5 Ad Code

 

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual4 Ad Code