গাজায় ৬০ জঙ্গিবিমান দিয়ে ৬৫ স্থানে ব্যাপক হামলা

প্রকাশিত: ২:৩২ পূর্বাহ্ণ, মে ১৯, ২০২১

গাজায় ৬০ জঙ্গিবিমান দিয়ে ৬৫ স্থানে ব্যাপক হামলা

Manual7 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনের গাজায় দখলদার ইসরাইলের বর্বর হামলা অব্যাহত রয়েছে। সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী মঙ্গলবার (১৮ মে) সকাল থেকে গাজার অন্তত ৬৫টি স্থানে বিমান হামলা হয়েছে।

 

এই হামলায় ৬০টি জঙ্গিবিমান অংশ নিচ্ছে। ইসরাইলি সেনাবাহিনীর মুখপাত্র হিদাই জিলম্যান এক সংবাদ সম্মেলনে বলেছেন, মাত্র আধা ঘণ্টায় আমরা ৬৫টি স্থানে আঘাত হেনেছি। তিনি আরও দাবি করেছেন, তারা ফিলিস্তিনি সংগ্রামীদের কয়েক কিলোমিটার দীর্ঘ সুড়ঙ্গ ধ্বংস করতে সক্ষম হয়েছে। গাজার পশ্চিমের আর-রামাল এলাকায় সবচেয়ে বেশি হামলা হয়েছে বলে জানা গেছে।

Manual2 Ad Code

 

Manual8 Ad Code

এদিকে, ইসরাইলের অভ্যন্তরে ইহুদিবাদীদের সঙ্গে আরব মুসলমানদের সংঘর্ষ অব্যাহত রয়েছে। লোদ শহরে ৪৮ ঘণ্টার জন্য জরুরি অবস্থা জারি করা হয়েছে।

Manual5 Ad Code

 

Manual4 Ad Code

এছাড়া উগ্র ইহুদিবাদীরা গতরাতেও দখলদার ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বাড়ির সামনে সমবেত হয়ে গাজায় হামলা অব্যাহত রাখার দাবি জানিয়েছে। এদের অনেকেই বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা ইহুদিবাদী।

 

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, কেউ কেউ দাবি করে থাকেন বাইরে থেকে আসা ইহুদিবাদীরা নিরীহ, সামরিক ক্ষেত্রে তাদের কোনো অংশগ্রহণ নেই। কিন্তু গতরাতে এ ধরণের অভিবাসী ইহুদিবাদীরা গাজায় হামলা ও হত্যা-নৃশংসতা বৃদ্ধির দাবি জানিয়ে নিজেদের চেহারা স্পষ্ট করেছে। সূত্র : পার্সটুডে

 

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual7 Ad Code