করোনায় বিপর্যস্ত ভারতে আরও ৪১৯৪ জনের মৃত্যু

প্রকাশিত: ৬:১২ অপরাহ্ণ, মে ২২, ২০২১

করোনায় বিপর্যস্ত ভারতে আরও ৪১৯৪ জনের মৃত্যু

Manual7 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক : করোনা মহামারি শুরুর পর থেকে সবচেয়ে কঠিন সময় পার করছে ভারত। ভাইরাসে বিপর্যস্ত এই দেশটিতে চলছে মৃত্যুর মিছিল। টানা দ্বিতীয় দিনের মতো শনিবার দেশটিতে দৈনিক মৃত্যু ছাড়িয়েছে চার হাজারের গণ্ডি। গত ২৪ ঘণ্টায় দেশটিতে মারা গেছেন ৪ হাজার ১৯৪ জন।

 

আগের দিনের তুলনায় অবশ্য কিছুটা কমেছে দৈনিক আক্রান্তের সংখ্যা। তবে তা এখনও রয়েছে আড়াই লাখের ওপরেই।

Manual3 Ad Code

 

Manual5 Ad Code

শনিবার (২২ মে) ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ২ লাখ ৫৭ হাজার ২৯৯ জন। যা শুক্রবারের তুলনায় প্রায় ২ হাজার কম। সর্বশেষ এই সংখ্যাসহ মহামারির শুরু থেকে দেশটিতে করোনায় আক্রান্তের মোট সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ৬২ লাখ ৮৯ হাজার ২৯০ জনে।

Manual1 Ad Code

 

এছাড়া গত ২৪ ঘণ্টায় ভারতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৪ হাজার ১৯৪ জন। এতে দেশটিতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৯৫ হাজার ৫২৫ জনে। এর আগে শুক্রবার দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে ৪ হাজার ২০৯ জন রোগী মারা গিয়েছিলেন। অর্থাৎ শনিবার প্রাণহানি কিছুটা কমেছে।

 

প্রতিদিন বিপুল সংখ্যক নতুন রোগী শনাক্ত হলেও শনিবার ভারতে কমে এসেছে সক্রিয় রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় সক্রিয় রোগী কমেছে এক লাখেরও বেশি। সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, দেশটিতে এখন মোট সক্রিয় রোগীর সংখ্যা ২৯ লাখ ২৩ হাজার ৪০০ জন। গত ২৮ এপ্রিলের পর এই প্রথমবারের মতো দেশটিতে সক্রিয় রোগী ৩০ লাখের নিচে নামল।

Manual8 Ad Code

 

দৈনিক আক্রান্তের থেকে বেশি মানুষ সুস্থ হয়ে ওঠাতেই কমছে সক্রিয় রোগীর সংখ্যা। এক সময় তা ছিল ৩৭ লাখেরও বেশি। গত দু’সপ্তাহে কমতে কমতে হয়েছে ২৯ লাখে নেমে এসেছে। ফলে ভারতের অধিকাংশ রাজ্যে সক্রিয় রোগীর সংখ্যা কমতে শুরু করায় হাসপাতালগুলোর ওপর চাপ একটু হলেও কমেছে। সূত্র: এএনআই

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual8 Ad Code