যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় নিহত ৫

প্রকাশিত: ২:৩৮ অপরাহ্ণ, মে ২৪, ২০২১

যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় নিহত ৫

Manual1 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রে পৃথক দুই বন্দুক হামলার ঘটনায় কমপক্ষে ৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ২০ জন। স্থানীয় সময় রোববার দুপুরে ও শনিবার গভীর রাতে দেশটির ওহাইও ও নিউ জার্সি অঙ্গরাজ্যে বন্দুক হামলা ও হতাহতের এই ঘটনা ঘটে।

 

যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যের ইয়ংস্টাউনের একটি বারের বাইরে বন্দুক হামলায় কমপক্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ৮ জন। স্থানীয় সময় রোববার (২৩ মে) দুপুর ২টার দিকে টর্চ ক্লাব বার ও গ্রিলের বাইরে এই ঘটনা ঘটেছে বলে পুলিশ জানিয়েছে।

 

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এবং বার্তাসংস্থা এপি জানিয়েছে, এ ঘটনায় সম্ভাব্য কোনো সন্দেহভাজন ব্যক্তির বিবরণ প্রকাশ করা হয়নি। তাৎক্ষণিকভাবে বন্দুক হামলার উদ্দেশ্য পরিষ্কার ছিল না। আহতদের সেন্ট এলিজাবেথ ইয়ংস্টাউন হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে।

 

Manual3 Ad Code

ইয়াংস্টাউন পুলিশ বিভাগের প্রধান কার্ল ডেভিস বলেছেন, বারটির ভেতরে গুলি চালানোর কোনো ঘটনা ঘটেনি। তবে ঘটনার সূত্রপাত শুরু হয়েছিল বারের ভেতরেই।

 

এদিকে দেশটির নিউ জার্সির ফেয়ারফিল্ড টাউনশিপের একটি ঘরোয়া পার্টিতে বন্দুকধারীর গুলিতে দু’জন নিহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার গভীর রাতে হওয়া এই হামলায় কমপক্ষে ১২ জন আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

Manual2 Ad Code

 

সিএনএন জানিয়েছে, শনিবার রাত ১১টা ৫৫ মিনিটের দিকে  শত শত অতিথির অংশ নেওয়া একটি ঘরোয়া পার্টিতে বিশৃঙ্খলার পর গুলিবর্ষণ শুরু হয়। এতে কমপক্ষে দুই জন নিহত হয় এবং আরও এক ডজন মানুষ আহত হয়।

Manual6 Ad Code

 

Manual2 Ad Code

ক্যামডেনের কুপার বিশ্ববিদ্যালয় হাসপাতাল জানিয়েছে, কাম্বারল্যান্ড কাউন্টির একটি বাড়িতে গুলিবর্ষণের ঘটনায় ছয়জন আহত ব্যক্তি তাদের হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে ঘটনাস্থল থেকে পার্শ্ববর্তী হাসপাতালগুলোতে মোট কতজন আহতকে ভর্তি করা হয়েছে তা পরিষ্কার নয়।

 

এ ঘটনায় কাউকে গ্রেফতার করা হয়নি। হামলার ঘটনায় তদন্ত করছে আইন-শৃঙ্খলা বাহিনী।

 

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual3 Ad Code