মালয়েশিয়ায় দুই ট্রেনের ভয়াবহ সংঘর্ষ, আহত ২ শতাধিক

প্রকাশিত: ২:৩১ পূর্বাহ্ণ, মে ২৫, ২০২১

মালয়েশিয়ায় দুই ট্রেনের ভয়াবহ সংঘর্ষ, আহত ২ শতাধিক

Manual4 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক : মালয়েশিয়ার কেলানা জায়া লাইনে দুইটি লাইট রেল ট্রানজিট (এলআরটি) ট্রেনের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে গুরুতর ৪৭ জন যাত্রীসহ আহত হয়েছেন ২১৩ জন। আহতদের সবাইকে চিকিৎসার জন্য কুয়ালালামপুর হাসপাতালে পাঠানো হয়েছে।

Manual2 Ad Code

 

সোমবার (২৪ মে) রাত ৯টার দিকে কেএলসিসির ভূগর্ভস্থ এলআরটি রেলওয়ে স্টেশনে এ দুর্ঘটনা ঘটে।

 

Manual6 Ad Code

ঘটনার সত্যতা নিশ্চিত করে প্রাসারানা মালয়েশিয়া বারহাদের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়, আহতদের উদ্ধার ও জরুরি সেবা চলছে এবং সকলকে শান্ত থাকার এবং নির্দেশাবলী অনুসরণ করার আহ্বান জানানো হয়েছে।

Manual1 Ad Code

 

বিবৃতিতে আরও বলা হয়, কেএলসিসি এলআরটি স্টেশন থেকে কেজি বারু স্টেশনের দিকে যাওয়া দুটি এলআরটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই শতাধিক যাত্রী আহত হয়েছেন। আহতদের সহায়তা করার জন্য পুলিশ এবং প্যারামেডিকরা ঘটনাস্থলে রয়েছে।

 

দুর্ঘটনার পর কেলানা জায়ার সঙ্গে এলআরটি যোগাযোগ বন্ধ হয়ে যায়। উদ্ধার কাজ শেষ হলে ট্রেন চলাচল স্বাভাবিক হবে বলেও জানানো হয়।

Manual5 Ad Code

 

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual8 Ad Code