ভারতে একদিনে মৃত্যু ৩৮৪৭, শনাক্ত ২ লাখ ১১ হাজারের বেশি

প্রকাশিত: ৪:১৪ অপরাহ্ণ, মে ২৭, ২০২১

ভারতে একদিনে মৃত্যু ৩৮৪৭, শনাক্ত ২ লাখ ১১ হাজারের বেশি

Manual4 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক : ভারতে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন আরো তিন হাজার ৮৪৭ জন। এ নিয়ে দেশটিতে করোনায় মোট মারা গেছেন তিন লাখ ১৫ হাজার ২৩৫ জন। একই সময়ে করোনাভাইরাসে আক্রান্ত আরো দুই লাখ ১১ হাজার ২৯৮ জনকে শনাক্ত করা হয়েছে। দেশটিতে মোট শনাক্ত হয়েছেন দুই কোটি ৭৩ লাখ ৬৯ হাজার ৯৩ জন।

Manual2 Ad Code

 

বৃহস্পতিবার (২৭ মে) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ তথ্য জানিয়েছে। গত ২৪ ঘণ্টায় ভারতে মোট ২২ লাখ ১৭ হাজার ৩২০টি নমুনা পরীক্ষা করা হয়েছে। একই সময়ে সুস্থ হয়েছেন দুই লাখ ৮৩ হাজার ১৩৫ জন। মোট সুস্থ হয়েছেন দুই কোটি ৪৬ লাখ ৩৩ হাজার ৯৫১ জন।

Manual2 Ad Code

 

Manual6 Ad Code

প্রতিবেদনে আরো বলা হয়েছে, মোট সংক্রমণ সবচেয়ে বেশি মহারাষ্ট্রে। এরপর রয়েছে কর্ণাটক, কেরালা, তামিলনাড়ু, উত্তর প্রদেশ, অন্ধ্রপ্রদেশ, দিল্লি, পশ্চিমবঙ্গ, ছত্তিশগড় ও রাজস্থান। এছাড়া মহারাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় ২৪ হাজার ৭৫২ জনকে শনাক্ত হয়েছে। কর্ণাটকে ২৬ হাজার ৮১১ জন, কেরালায় ২৮ হাজার ৭৯৮ জনকে শনাক্ত করা হয়েছে। সংক্রমণের দিক থেকে বিশ্বের মধ্যে ভারতের অবস্থান বর্তমানে দ্বিতীয়তে।

 

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual3 Ad Code