মিয়ানমারে সেনা-গ্রামবাসী সংঘর্ষে নিহত ২০

প্রকাশিত: ৩:০৬ পূর্বাহ্ণ, জুন ৬, ২০২১

মিয়ানমারে সেনা-গ্রামবাসী সংঘর্ষে নিহত ২০

Manual8 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক : মিয়ানমারের এইয়ারওয়াদি নদীর ব-দ্বীপ অঞ্চলে সেনাবাহিনীর সঙ্গে স্থানীয় গ্রামবাসীর সংঘর্ষে অন্তত ২০ জন নিহত হয়েছে।

Manual8 Ad Code

 

শনিবার (০৫ জুন) ভোরের আগে ইয়াঙ্গুনের প্রধান শহর থেকে প্রায় ১৫০ কিলোমিটার উত্তর-পশ্চিমে হ্যালেওয়েতে সংঘর্ষ শুরু হয়। অস্ত্র খুঁজতে সেনারা সেখানে গেলে গ্রামবাসীরা তাদের বিরুদ্ধে গুলতি ও তীর-ধনুক নিয়ে রুখে দাঁড়িয়েছিল বলে জানা গেছে।

 

Manual8 Ad Code

তবে স্থানীয়রা জানিয়েছেন, সেনারা গ্রামবাসীদের ওপর হামলা শুরু করলে গ্রামবাসীরা গুলতি নিয়ে লড়াই করার চেষ্টা করেছিল।

 

Manual7 Ad Code

গত দুই মাসের মধ্যে এটি সবচেয়ে বেশি বেসামরিক মৃত্যুর সংখ্যা। এর আগে ১ ফেব্রুয়ারির অভ্যুত্থানের পর থেকে সেনাবাহিনী ও পুলিশের হাতে প্রায় ৮৪৫ জন নিহত হয়েছে বলে একটি সক্রিয় কর্মী দল দাবি করেছে। তবে সামরিক জান্তা এই সংখ্যা নিয়ে বিতর্ক করেছে।

 

Manual8 Ad Code

এক দশকের গণতান্ত্রিক সংস্কারের পর নির্বাচিত নেতা অং সান সু চিকে উৎখাত করার পর থেকে সেনাবাহিনী নিয়ন্ত্রণ আরোপ করতে লড়াই চালিয়ে যাচ্ছে।

 

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual6 Ad Code