সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:০১ পূর্বাহ্ণ, জুন ১৪, ২০২১
সুরমা মেইল ডেস্ক : আবারও জ্বরে আক্রান্ত হয়েছেন হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। রোববার (১৩ জুন) তার জ্বর আসে বলে জানা গেছে। তবে, বিষয়টি তার চিকিৎসক ও বিএনপির নেতারা স্বীকার করেননি।
এ বিষয়ে জানতে চাইলে বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব আব্দুস সাত্তার বলেন, ‘ম্যাডামের জ্বর আসার বিষয়ে আমার জানা নেই। চিকিৎসকরাও এ বিষয়ে কিছু জানাননি।’
গত ২৭ এপ্রিল খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন। ৩ মে শ্বাসকষ্ট অনুভব করলে তাকে সিসিইউতে (করোনারি কেয়ার ইউনিট) স্থানান্তর করা হয়। সেখানকার হৃদরোগ বিশেষজ্ঞ শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে ১০ সদস্যের মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে বিএনপি চেয়ারপারসনের চিকিৎসা চলছে।
গত ১১ এপ্রিল গুলশানের বাসা ‘ফিরোজা’য় করোনাভাইরাসে আক্রান্ত হন খালেদা জিয়া। করোনামুক্ত হন ৯ মে।
Design and developed by ওয়েব হোম বিডি