ভারতে একদিনে মৃত্যু প্রায় ৪ হাজার

প্রকাশিত: ৪:৪১ অপরাহ্ণ, জুন ১৪, ২০২১

ভারতে একদিনে মৃত্যু প্রায় ৪ হাজার

Manual3 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক : করোনার দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত ভারত। দেশটিতে সংক্রমণ কমলেও মৃত্যু কমছে না। গত ২৪ ঘণ্টায় দেশটিতে মারা গেছেন প্রায় ৪ হাজার মানুষ।

 

Manual8 Ad Code

ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ৭০ হাজার ৪২১ জন। এ বছর ১ এপ্রিলের পর এটিই সবচেয়ে কম দৈনিক আক্রান্তের সংখ্যা। নতুন সংক্রমণ যোগ হওয়ায় দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ২ কোটি ৯৫ লাখ ছাড়িয়ে গেছে। ভারতে সংক্রমণের হার গত এক সপ্তাহ ধরেই ৫ শতাংশের নিচে রয়েছে। পাশাপাশি কমছে সক্রিয় রোগীর সংখ্যাও।

Manual6 Ad Code

 

Manual8 Ad Code

তবে সংক্রমণ কমলেও কমছে না দৈনিক মৃতের সংখ্যা। স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুসারে, গত ২৪ ঘণ্টায় ভারতে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৩ হাজার ৯২১ জনের। এর ফলে দেশটিতে মোট মৃতের সংখ্যা এখন ৩ লাখ ৭৪ হাজার ৩০৫ জন।

 

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual4 Ad Code