ভূমধ্যসাগর থেকে ৪৯ বাংলাদেশি উদ্ধার

প্রকাশিত: ১:৪৪ পূর্বাহ্ণ, জুলাই ১১, ২০২১

ভূমধ্যসাগর থেকে ৪৯ বাংলাদেশি উদ্ধার

Manual4 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক : ইউরোপে যাওয়ার পথে ভূমধ্যসাগর পাড়ি দেওয়ার চেষ্টারত ৪৯ জন বাংলাদেশিকে উদ্ধার করেছে তিউনিসিয়ার নৌবাহিনী।

 

Manual6 Ad Code

তিউনিসিয়ার নৌবাহিনীর বরাত দিয়ে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা ট্যাপ শুক্রবার (০৯ জুলাই) এ কথা জানিয়েছে।

 

Manual8 Ad Code

উদ্ধার বাংলাদেশিদের বয়স ১৬ থেকে ৫০ বছরের মধ্যে। এরা সবাই লিবিয়া থেকে ইউরোপে যাওয়ার উদ্দেশ্যে যাত্রা করেছিলেন। গত বৃহস্পতিবার তাঁদের উদ্ধার করা হয়েছে।

 

Manual6 Ad Code

তিউনিসিয়ার নৌবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, গত ৫ জুলাই ৪৯ জন বাংলাদেশি লিবিয়ার জুয়ারা উপকূল থেকে ইউরোপে যাওয়ার উদ্দেশ্যে ভূমধ্যসাগরে একটি নৌকায় চড়ে বসেন। যাত্রার তিন দিন পর তিউনিসিয়ার জারজিস উপকূল থেকে ৮০ মাইল দূরে নৌকাটি ভেঙে গেলে ওই ৪৯ জন বাংলাদেশি একটি তেলের ট্যাংকারে আশ্রয় নেন।

 

সেখান থেকে তিউনিসিয়ার নৌবাহিনীর একদল সদস্য তাঁদের উদ্ধার করে জারজিসে নিয়ে যান। পরে তাঁদের সেখান থেকে বেন গুয়ারদানে এল টেফ শহরে স্থানান্তরিত করা হয়েছে।

 

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code