ভারতে বজ্রপাতে ৬৮ জনের মৃত্যু

প্রকাশিত: ৩:৪৬ অপরাহ্ণ, জুলাই ১২, ২০২১

ভারতে বজ্রপাতে ৬৮ জনের মৃত্যু

Manual2 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক : ভারতে তীব্র বৃষ্টিপাতের মধ্যে ভয়াবহ বজ্রপাতে ৬৮ জন নিহত হয়েছেন। রোববার দেশটির উত্তরপ্রদেশ, রাজস্থান ও মধ্যপ্রদেশ রাজ্যের বিভিন্ন স্থানে তীব্র বৃষ্টিপাতের মাঝে বজ্রপাতে এসব প্রাণহানির ঘটনা ঘটে বলে জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি।

 

এছাড়া বজ্রপাতে গুরুতর আহত হয়েছেন ১৭ জন। এ ঘটনায় শোক প্রকাশ করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

Manual8 Ad Code

 

সংবাদমাধ্যমটি বলছে, রোববার বজ্রপাতে উত্তরপ্রদেশে নিহত হয়েছেন মোট ৪১ জন। এর মধ্যে সবচেয়ে বেশি নিহতের ঘটনা ঘটেছে রাজ্যটির প্রায়াগরাজ জেলায়। সেখানে ১৪ জন নিহত হয়েছেন। এছাড়া ফিরোজাবাদ জেলায় নিহত হয়েছেন তিন জন।

Manual3 Ad Code

 

টানা কয়েকদিন ধরে ব্যাপক গরমের পরে রোববার বৃষ্টি শুরু হলে স্বাভাবিক ভাবেই মানুষ খুশি হয়ে ওঠেন। তবে তখন কেউ ভাবতেও পারেননি যে, সেই বৃষ্টির সঙ্গী বজ্রপাত এমন বিপর্যয় ডেকে আনবে। ফিরোজাবাদের তিনটি গ্রামে বজ্রপাতে প্রাণ হারান তিনজন।

 

এছাড়া রাজ্যটির শিকোহাবাদের নাগলা উমর গ্রামে দুইজন কৃষক মাঠে কাজ করছিলেন, এসময় হঠাৎ করে বৃষ্টি আসায় তারা একটি নিমগাছের নিচে আশ্রয় নেন। একপর্যায়ে সরসারি নিম গাছে বজ্রপাত হলে ঘটনাস্থলেই ওই দুইজনের মৃত্যু হয়।

 

Manual8 Ad Code

অপর একটি গ্রামেও অমর সিং নামে এক কৃষকের মৃত্যু হয়। শুধু মানুষ না, বজ্রপাতে মারা গেছে গরু-ছাগলও। বৃষ্টির সময় হওয়া বজ্রপাতের কারণে মাঠে থাকা ৪২টি ছাগল ও একটি গরুর মৃত্যু হয়।

Manual3 Ad Code

 

এদিকে ভারতীয় সংবাদমাধ্যম জি নিউজ জানিয়েছে, রোববার বজ্রপাতে দেশটির রাজস্থান রাজ্যে কমপক্ষে ২০ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৭ জন শিশুও রয়েছে। এর মধ্যে রাজ্যটির রাজধানী জয়পুরে একটি ওয়াচটাওয়ারে সেলফি তুলতে গিয়ে ১১ জন নিহত হয়েছেন। এছাড়া মধ্যপ্রদেশে বজ্রপাতে সাত জনের মৃত্যুর খবর পাওয়া গেছে বলে জানিয়েছে সংবাদমাধ্যমগুলো।

 

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual5 Ad Code