সিলেট ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:১৬ অপরাহ্ণ, জুলাই ১৯, ২০২১
আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের পাঞ্জাবে একটি বাস ও ট্রাকের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৩০ জন নিহত ও ৪০ জন আহত হয়েছেন। পাঞ্জাবের দেরা ঘাজি খান এলাকার ইন্দুস হাইওয়েতে এ দুর্ঘটনা ঘটে।
দেশটির গণমাধ্যম ডন জানিয়েছে, বাসটি পাঞ্জাবের শিয়ালকোট থেকে রাজপুরে যাচ্ছিলো।
দেরা ঘাজি খানের কমিশনার ইরশাদ আহমেদ জানান, ঘটনাস্থলেই নারী, শিশুসহ ২৯ জন প্রাণ হারিয়েছেন। উদ্ধার তৎপরতা চলছে। আহতদের উদ্ধার করে দেরা ঘাজি খানের ডিএইচকিউ টিচিং হাসপাতালে নেয়া হয়।
পরে হাসপাতাল কর্তৃপক্ষ ৩০ জনের মৃত্যু নিশ্চিত করে। আহতদের মধ্যে ৪ জনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।
শেখ রশিদ, পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী এক টুইট বার্তায় এ দুর্ঘটনার জন্য দু:খ প্রকাশ করে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান। বলেন, ঈদুল আজহা পালন করতে এখন মানুষ বাড়ি ফিরছে, এমন সময় এ দুর্ঘটনা, কোন দুর্ঘটনাই যে কোন বিপর্যয়ের চেয়ে কম নয়।
Design and developed by ওয়েব হোম বিডি