মডার্নার টিকায় ভেজাল, ১৬ লাখের বেশি ডোজ ফেলে দিলো জাপান

প্রকাশিত: ৪:০৯ অপরাহ্ণ, আগস্ট ২৬, ২০২১

মডার্নার টিকায় ভেজাল, ১৬ লাখের বেশি ডোজ ফেলে দিলো জাপান

Manual6 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক : ভেজাল ও দূষিত উপাদানের উপস্থিতি থাকায় জাপানে করোনা টিকা মডার্নার ১৬ লাখ ৩০ হাজার ডোজ স্থগিত করা হয়েছে। বৃহস্পতিবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এই স্থগিতাদেশ দিয়েছে বলে প্রতিবেদনে জানিয়েছে বিবিসি ও রয়টার্স।

 

বৃহস্পতিবার (২৬ আগস্ট) জাপানের স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, মডার্নার টিকার একটি ব্যাচে এই ভেজাল বা দুষিত ডোজগুলো পাওয়া গেছে। ওই ব্যাচটিতে প্রায় ৫ লাখ ৬৫ হাজার ৪০০ ডোজ ছিল।

 

জাপানের স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে যদিও বলা হয়েছে, মডার্নার ডোজে ‘অপরিচিত’ উপাদানের অস্তিত্ব পাওয়া গেছে, তবে সেটি কী ধরনের উপদান সে সম্পর্কে বিস্তারিত কিছু বলে নি।

 

তবে তাকেদা ফার্মাসিউটিক্যাল জানিয়েছে, টিকার ডোজে কণা জাতীয় উপাদানের উপস্থিতি শনাক্ত হয়েছে।

 

স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে আরো বলা হয়েছে, মডার্না টিকার উৎপাদনকারী প্রতিষ্ঠান মডার্নার জাপানি ব্যবসায়িক অংশিদার তাকেদা ফার্মাসিউটিক্যালস গত ১৬ আগস্ট প্রথম এই টিকার ডোজে ভেজাল বা দুষণযুক্ত উপাদানের উপস্থিতি সম্পর্কে জানতে পারে।

 

Manual4 Ad Code

মডার্নার কোন ব্যাচে এই ভেজাল ডোজসমূহ ছিল এবং আনুমানিক কতগুলো ভেজাল ডোজ থাকতে পারে, তা অনুসন্ধানে সময় ব্য়ায় হওয়ায় ১০ দিন পর স্থগিতাদেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

 

Manual1 Ad Code

জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তরা বার্তাসংস্থা রয়টার্সকে বলেছেন, যে ব্যাচটিতে এই ভেজাল টিকার ডোজগুলো পাওয়া গেছে, সেটি জাপানে পশ্চিমাঞ্চলীয় শহর ওসাকায় টিকাদান কর্মসূচিতে ব্যবহারের জন্য ৬ আগস্ট নিয়ে যাওয়া হয়েছিল।

 

তবে ওই দিন থেকে ১৬ আগস্ট- মোট দশ দিনে সেই ব্যাচ থেকে কী পরিমাণ ডোজ টিকাদান কর্মসূচিতে ব্যবহার করা হয়েছে, তা জানায় নি প্রতিরক্ষা মন্ত্রণালয়।

 

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে জাপানের জাতীয় দৈনিক জাপান টাইমস জানিয়েছে, ওসাকা ছাড়াও দেশের অন্যান্য ৭ টি টিকাদান কেন্দ্রে মডার্নার ভেজাল ডোজ পাওয়া গেছে।

 

এদিকে, এক বিবৃতিতে মডার্না জানিয়েছে, জাপানে ভেজাল টিকার ডোজ পাওয়ার ঘটনাটি কোম্পানি কর্তৃপক্ষ অবগত হয়েছে এবং এ ব্যাপারে কোম্পানি নিজস্ব তদন্তের পাশাপাশি জাপানের সরকারকে সার্বিক সযোগিতা করতে প্রস্তুত।

Manual6 Ad Code

 

‘জাপানে কিছু টিকার ডোজে ভেজাল পাওয়ার ঘটনা সম্পর্কে মডার্না অবগত হয়েছে। কোম্পানি এ ব্যাপারে নিজস্ব উদ্যোগে তদন্ত করার সিদ্ধান্ত নিয়েছে। পাশাপাশি জাপানের সরকার ও তাকেদা ফার্মাসিউটিক্যাল যদি এ সম্পর্কিত কোনো তদন্ত শুরু করে, তাতেও কোম্পানি সহযোগিতা করতে প্রস্তুত আছে।’

 

Manual2 Ad Code

প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, জাপানে মডার্নার যে ব্যাচটিতে এই ভেজাল ডোজগুলো পাওয়া গেছে, সেগুলো প্রস্তুত ও প্রক্রিয়াজাত করা হয়েছিল স্পেনের ওষুধ ও টিকার প্রস্তুতকারী কোম্পানি রভিতে।

 

গত বছরের ডিসেম্বর থেকে গণটিকাদান কর্মসূচি শুরু হয়েছে জাপানে। এতদিন এই কর্মসূচিতে ফাইজার-বায়োএনটেক ও অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার করোনা টিকা ব্যবহার হয়ে আসছিল। গত মে থেকে তৃতীয় টিকা হিসেবে কর্মসূচিতে ব্যবহার হচ্ছে মডার্না।

 

সরকারি তথ্য অনুযায়ী, জাপানের প্রাপ্তবয়স্ক জনসংখ্যার ৪০ শতাংশ করোনা টিকার দুই ডোজ সম্পূর্ণ করেছেন এবং প্রায় ৫০ শতাংশ নিয়েছেন টিকার প্রথম ডোজ। সূত্র: বিবিসি

 

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual2 Ad Code