কাবুল বিমানবন্দরে হামলায় নিহত বেড়ে ১৭৫

প্রকাশিত: ৪:৫৭ অপরাহ্ণ, আগস্ট ২৮, ২০২১

কাবুল বিমানবন্দরে হামলায় নিহত বেড়ে ১৭৫

Manual8 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানের রাজধানী কাবুলের হামিদ কারজাই বিমানবন্দরে সন্ত্রাসী গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) খোরাসান প্রদেশ শাখার ভয়াবহ বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১৭৫ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন দেড় শতাধিক। হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

 

কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানায়, তালেবানের এক সূত্রের পাওয়া খবর অনুযায়ী হামিদ কারজাই বিমানবন্দরের গেটের বিস্ফোরণে এখন পর্যন্ত ১৭৫ প্রাণ হারিয়েছেন।

 

Manual6 Ad Code

জানা গেছে, কমপক্ষে ২৮ জন সদস্য নিহত হয়েছেন। মৃতদের মধ্যে বেশিরভাগই আফগানিস্তানের বেসামরিক নাগরিক। এছাড়া মার্কিন নিরাপত্তারক্ষী বাহিনীর ১৩ সদস্য, দুজন ব্রিটিশ নাগরিক এবং আরেকজন ব্রিটিশ নাগরিকের শিশু মারা গেছে।

Manual3 Ad Code

 

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে আফগান সংবাদমাধ্যম তোলো নিউজ জানিয়েছে, বিমানবন্দরের লাগোয়া ব্যারন ক্যাম্পের ভেতরের জটলার মধ্যে বিস্ফোরণ ঘটেছে। যারা আফগানিস্তান ছাড়তে চাইছেন, তারাই ব্যারন ক্যাম্পে জড়ো হয়েছিলেন।

Manual3 Ad Code

 

ঘটনার কয়েক ঘণ্টা পর হোয়াইট হাউজে ব্রিফিংকালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন হামলাকারীদের খুঁজে বের করার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্র সন্ত্রাসীদের কাছে হার মানবে না। আমরা তোমাদের ক্ষমা করবো না। আমরা (এ ঘটনা) ভুলে যাবো না। আমরা তোমাদের খুঁজে বের করবোই এবং তোমাদের এর মূল্য দিতে হবে।

 

তালেবানের আগ্রাসনের মুখে গত ১৫ আগস্ট আফগানিস্তানে পশ্চিমাসমর্থিত সরকারের পতন ঘটে। এরপর থেকেই কাবুল চালাচ্ছে তালেবান।

 

যদিও তারা সবার জন্য ‘সাধারণ ক্ষমা’ ঘোষণা করেছে, তবে তালেবান ক্ষমতাগ্রহণের পর থেকে আফগানিস্তান ত্যাগের হিড়িক পড়ে গেছে। এর মধ্যে যুক্তরাষ্ট্রসহ অনেক দেশ কাবুলে বিশেষ বিমান পাঠিয়ে তাদের নাগরিকদের ফেরত নিয়েছে। কেবল যুক্তরাষ্ট্রই ১৪ আগস্ট থেকে এখন পর্যন্ত লাখের বেশি মানুষকে আফগানিস্তান থেকে সরিয়ে নিয়েছে। কাবুল বিমানবন্দরে এ কার্যক্রমই চলছে এখনো।

 

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual8 Ad Code