তালেবানের সঙ্গে পাঞ্জশির ন্যাশনাল ফ্রন্টের লড়াই শুরু

প্রকাশিত: ২:৫২ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ৩, ২০২১

তালেবানের সঙ্গে পাঞ্জশির ন্যাশনাল ফ্রন্টের লড়াই শুরু

Manual4 Ad Code
পাঞ্জশির ন্যাশনাল রেজিস্ট্যান্স ফ্রন্টের যোদ্ধারা

 

Manual4 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় পাঞ্জশির প্রদেশের নিয়ন্ত্রণ নিয়ে তালেবান ও ন্যাশনাল রেজিস্ট্যান্স ফ্রন্টের আলোচনা ব্যর্থ হয়েছে। দু’পক্ষের মধ্যে জোরদার আলোচনা হলেও কোনো শান্তিচুক্তিতে পৌঁছানো সম্ভব হয় নি। ফলে দু’পক্ষের মধ্যে লড়াই শুরু হয়েছে।

 

পাঞ্জশির উপত্যকার তিনদিক থেকে তালেবান গতরাতে হামলা শুরু করেছে। প্রায় পুরো আফগানিস্তানের নিয়ন্ত্রণ নিতে পারলেও ওই এলাকা এখনো তালেবানের নিয়ন্ত্রণের বাইরে রয়েছে। সেখানে রয়েছে সাবেক মুজাহিদিন কমান্ডার ও উত্তরাঞ্চলীয় জোটের প্রধান আহমদ শাহ মাসুদের ছেলে আহমদ মাসুদের আধিপত্য।

Manual4 Ad Code

 

এদিকে তালেবান কর্মকর্তারা বলছেন, পাঞ্জশিরের প্রতিরোধ যোদ্ধারা সফল হতে পারবে না। কারণ উপত্যকা সম্পূর্ণভাবে তালেবান যোদ্ধারা ঘিরে ফেলেছে। কোনো রক্তপাত ছাড়াই মাসুদের আত্মসম্পর্ণের দাবি জানাচ্ছে তালেবান। তবে, আহমদ মাসুদ এ দাবি জোরালোভাবে নাকচ করেছেন।

Manual6 Ad Code

 

উত্তর আফগানিস্তানের পাঞ্জশির উপত্যকা দখলে নেয়া সবসময় তালেবানের অন্যতম প্রধান লক্ষ্য ছিল। কিন্তু ২০০১ সাল পর্যন্ত তালেবানের শাসনামলে তা সম্ভব হয় নি। সে সময় তালেবান আফগানিস্তানের শতকরা ৯৫ ভাগ এলাকা নিয়ন্ত্রণ করলেও পান্জশির নিয়ন্ত্রণের বাইরে থেকে যায়। তৎকালীন মুজাহিদিন কমান্ডার আহমদ শাহ মাসুদ তালেবানের বিরুদ্ধে প্রচণ্ড প্রতিরোধ গড়ে তোলেন। তার প্রতিরোধের মুখে একবারের জন্যও তালেবান পাঞ্জশিরে ঢুকতে পারে নি। আহমদ শাহ মাসুদকে আফগানিস্তানে জাতীয় বীর হিসেবে দেখা হয়। সূত্র : পার্সটুডে

Manual4 Ad Code

 

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual8 Ad Code