যুক্তরাষ্ট্রে বিদ্যালয় খোলার পর আড়াই লাখ শিশু করোনা আক্রান্ত

প্রকাশিত: ৩:১৭ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ৯, ২০২১

যুক্তরাষ্ট্রে বিদ্যালয় খোলার পর আড়াই লাখ শিশু করোনা আক্রান্ত

Manual2 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রে ফের শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার পর শিশুদের মধ্যে করোনার ব্যাপক সংক্রমণ ঘটেছে। গত এক সপ্তাহে প্রায় আড়াই লাখ শিশু সংক্রমিত হয়েছে। আমেরিকান একাডেমি অব পেডিয়াট্রিকস অ্যান্ড চিলড্রেনস হসপিটাল অ্যাসোসিয়েশনের এক নতুন প্রতিবেদন এ তথ্য জানা গেছে। খবর এবিসি নিউজের।

 

স্কুল খোলার পর লাখ লাখ শিশু ক্লাসরুমে ফিরেছে। এর মধ্য দিয়ে দেশটি নতুন করে বিপদের মধ্যে পড়ছে। শিশুরা রেকর্ড হারে করোনা আক্রান্ত হচ্ছে। সপ্তাহে রেকর্ড সংখ্যক শিশু আক্রান্ত হওয়ার কথা জানাচ্ছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এ পরিস্থিতির মধ্যে ভারতের ডেল্টা ভেরিয়েন্টও ছড়িয়েছে যুক্তরাষ্ট্র জুড়ে।

 

Manual5 Ad Code

দেশটির অন্যান্য রাজ্যের তুলনায় টেক্সাসে অনেক বেশি শিশু করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। জানা যায়, রাজ্যটির গভর্নর গ্রেগ অ্যাবট স্কুলে মাস্ক পরা বাধ্যতামূলক করতে দেননি।

Manual3 Ad Code

 

টেক্সাস চিলড্রেন হাসপাতালের প্যাথলজিস্ট-ইন-চিফ জেমস ভার্সালোভিক বলেন, আমরা এটিকে চতুর্থ ঢেউ বলছি। কিন্তু এটি অবশ্যই এখন পর্যন্ত সবচেয়ে ভয়াবহ। সত্যিই শিশু এবং কিশোরদের আঘাত করছে এবার।

Manual6 Ad Code

 

Manual7 Ad Code

একজন মা জানান, স্কুলে ফেরার কয়েকদিন পরই তার ১১ বছরের মেয়ে করোনা ​আক্রান্ত হয়েছে। এখন সে ভেন্টিলেটরে রয়েছে।

 

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual6 Ad Code