খালেদা জিয়ার দণ্ড স্থগিতের মেয়াদ বাড়ছে ৬ মাস

প্রকাশিত: ১২:১০ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১২, ২০২১

খালেদা জিয়ার দণ্ড স্থগিতের মেয়াদ বাড়ছে ৬ মাস

Manual6 Ad Code

সুরমা মেইল ডেস্ক : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দণ্ড স্থগিতের মেয়াদ ছয় মাস বাড়ছে। শনিবার (১১ সেপ্টেম্বর) তার পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রস্তাবে দণ্ড স্থগিতের মেয়াদ বাড়ানোর সুপারিশ করেছে আইন মন্ত্রণালয়।

 

Manual4 Ad Code

রাতে আইনমন্ত্রী আনিসুল হক গণমাধ্যমকে এ কথা জানিয়েছেন। তিনি বলেন, আমি সুপারিশ করেছি এবং যতদূর শুনেছি, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সেটি অনুমোদন করেছে।

Manual6 Ad Code

 

Manual6 Ad Code

খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ শেষ হচ্ছে ২৪ সেপ্টেম্বর। কয়েকদিন আগেই তার বড় ভাই শামীম ইস্কান্দর স্বরাষ্ট্র মন্ত্রনালয়ে মুক্তির আবেদন করেন। সেই পরিপ্রেক্ষিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আইন মন্ত্রণালয়ের মতামত জানতে চাওয়া হয়। গত মঙ্গলবারই আইন মন্ত্রণালয় থেকে মতামত পাঠিয়েছে।

 

Manual5 Ad Code

জিয়া অরফানেজ ও জিয়া চ্যারিটেবল ট্রাস্টের অর্থ আত্মসাতের মামলায় কারাদণ্ড ভোগ করছেন খালেদা জিয়া। ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি দণ্ডিত হওয়ার পর কয়েক দফায় তাকে কারাগারের অধীনে চিকিৎসা দেয়া হয়। গত বছর করোনার মধ্যে তাকে শর্তসাপেক্ষে জামিন দেয়া হয়।

 

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual8 Ad Code