ড. ইউনূসসহ ৪ জনের বিরুদ্ধে মামলা

প্রকাশিত: ১২:৩০ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১৩, ২০২১

ড. ইউনূসসহ ৪ জনের বিরুদ্ধে মামলা

Manual4 Ad Code

সুরমা মেইল ডেস্ক : শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ড. মুহাম্মদ ইউনূসসহ চারজনের বিরুদ্ধে ফৌজদারি মামলা করেছেন ঢাকার কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদফতর।

 

গত বৃহস্পতিবার ঢাকার তৃতীয় শ্রম আদালতে কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদফতরের শ্রম পরিদর্শক আরিফুজ্জামান ফৌজদারি আইনের ৩০৩ (ঙ) ও ৩০৭ ধারায় এ মামলা করেন।

Manual1 Ad Code

 

রোববার (১২ সেপ্টেম্বর) ঢাকার তৃতীয় শ্রম আদালতের পেশকার জামাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

Manual8 Ad Code

 

এ মামলার অপর আসামিরা হলেন- গ্রামীণ টেলিকমের এমডি আশরাফুল হাসান, প্রতিষ্ঠানটির পরিচালক নুর জাহান বেগম ও  শাহজাহান। আদালত আগামী ১২ অক্টোবর তাদের আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন।

Manual8 Ad Code

 

মামলার অভিযোগ থেকে জানা যায়, কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদফতর ড.ইউনূসের গ্রামীণ টেলিকম পরিদর্শনে যায়। সেখানে গিয়ে তারা শ্রম আইনের কিছু লঙ্ঘন দেখতে পান। লঙ্ঘনসমুহের মধ্যে রয়েছে ১০১ জন শ্রমিকে কর্মচারীকে স্থায়ী করার কথা থাকলেও তাদের স্থায়ী করা হয়নি। শ্রমিকদের অংশগ্রহণের তহবিল ও কল্যাণ তহবিল গঠন করা হয়নি। এছাড়া কোম্পানির লাভ্যাংশের ৫ শতাংশ শ্রমিকদের দেওয়ার কথা থাকলেও তা তাদের দেওয়া হয়নি।

 

Manual8 Ad Code

এসব অভিযোগের ভিত্তিতে তাদের বিরুদ্ধে কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদফতর বাদী হয়ে তাদের বিরুদ্ধে ফৌজদারি আইনে মামলা করেন।

 

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code