রায়হান হত্যা: এসআই আকবরসহ ছয়জনের বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ

প্রকাশিত: ৩:৫৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৩০, ২০২১

রায়হান হত্যা: এসআই আকবরসহ ছয়জনের বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ

Manual8 Ad Code

নিজস্ব প্রতিবেদক : সিলেটের বন্দরবাজার ফাঁড়িতে পুলিশের নির্যাতনে নিহত রায়হান হত্যা মামলায় এসআই আকবরসহ ছয়জনের বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ করেছে আদালত।

Manual8 Ad Code

 

বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) বেলা ১১টায় সিলেটের অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আদালতের বিচারক আবুল মোমেন এ অভিযোগপত্র গ্রহণ করেন। একই সঙ্গে পলাতক আসামি আব্দুল্লাহ আল নোমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

Manual2 Ad Code

 

বাদীপক্ষের আইনজীবী ব্যারিস্টার এমএ ফজল চৌধুরী বলেন, অভিযোগপত্র গ্রহণের সময় প্রধান অভিযুক্ত বহিষ্কৃত এসআই আকবর হোসেন ভূঁইয়াসহ সব আসামিকে আদালতে হাজির করা হয়। এ সময় রায়হানের স্ত্রী ও বোন উপস্থিত ছিলেন।

 

এর আগে, চলতি বছরের ৫ মে আলোচিত এ মামলায় ছয়জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয় তদন্ত সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

Manual2 Ad Code

 

Manual5 Ad Code

অভিযুক্তরা হলেন- প্রধান অভিযুক্ত বন্দরবাজার ফাঁড়ির তৎকালীন এসআই আকবর হোসেন ভূঁইয়া, এসআই হাসান উদ্দিন, এএসআই আশেক এলাহী, কনস্টেবল টিটু চন্দ্র দাস, হারুনুর রশিদ ও ঘটনার সিসিটিভি ফুটেজ গায়েবকারী কথিত সাংবাদিক আবদুল্লাহ আল নোমান। এর মধ্যে পাঁচ পুলিশ সদস্য কারাগারে থাকলেও নোমান এখনো পলাতক রয়েছেন।

 

গত বছরের ১১ অক্টোবর রাতে রায়হানকে ধরে বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে নেয়া হয়। সেখানে মারধরের একপর্যায়ে রায়হান অসুস্থ হয়ে পড়েন। পরদিন ভোরে তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। রায়হানের শরীরে একাধিক লাঠির আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এ ঘটনায় ওইদিন কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা করেন রায়হানের স্ত্রী তাহমিনা আক্তার তান্নী।

 

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code