আদালতে বোমা হামলা: মিজানের মৃত্যুদণ্ড, জাবেদের যাবজ্জীবন

প্রকাশিত: ৪:৫১ অপরাহ্ণ, অক্টোবর ৩, ২০২১

আদালতে বোমা হামলা: মিজানের মৃত্যুদণ্ড, জাবেদের যাবজ্জীবন

Manual8 Ad Code

সুরমা মেইল ডেস্ক : চট্টগ্রাম আদালতের পুলিশ চেক পোস্টে আত্মঘাতী বোমা হামলা মামলায় জাহিদুল ইসলাম ওরফে বোমা মিজানের মৃত্যুদণ্ড ও জেএমবির চট্টগ্রাম বিভাগীয় সাবেক কমান্ডার জাবেদ ইকবালের যাবজ্জীবন কারদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

Manual7 Ad Code

 

Manual8 Ad Code

রোববার (০৩ অক্টোবর) সকালে চট্টগ্রাম সন্ত্রাস দমন ট্রাইব্যুনালের বিচারক আব্দুল হালিমের আদালত এ রায় দেন। বিষয়টি নিশ্চিত করেন ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের আইনজীবী মনোরঞ্জন দাশ।

 

Manual3 Ad Code

তিনি জানান, যাবতীয় আইনি প্রক্রিয়া শেষে আলোচিত এ মামলায় জাহিদুল ইসলাম ওরফে বোমারু মিজানের মৃত্যুদণ্ড ও জাবেদ ইকবালের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। এর মধ্যে বোমারু মিজান পলাতক রয়েছেন।

 

এর আগে, সকাল সাড়ে ১০টার দিকে জাবেদ ইকবালকে কড়া নিরাপত্তায় চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে আদালতে আনা হয়। এ মামলার রায় উপলক্ষে আদালত চত্বরে কড়া নিরাপত্তা জোরদার করা হয়।

 

Manual6 Ad Code

২০০৫ সালের ২৯ নভেম্বর আদালতের পুলিশ চেকপোস্টে বোমা হামলা চালায় নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবি। এতে পুলিশ কনস্টেবল রাজীব বড়ুয়া ও ফুটবলার শাহাবুদ্দীন আহমদ নিহত হন। আহত হন কনস্টেবল আবু রায়হান, সামসুল কবির, রফিকুল ইসলাম, আবদুল মজিদসহ ১০ জন। ওই ঘটনায় কোতোয়ালি থানায় মামলা হয়।

 

সেই মামলায় ২০১৬ সালের ১৮ মে জাবেদ ইকবালসহ পাঁচজনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করা হলে চার্জ গঠন করে বিচার শুরুর আদেশ দেন বিচারক। এর মধ্যে অন্য একটি মামলায় জেএমবির প্রধান শায়খ আবদুর রহমান, সেকেন্ড ইন কমান্ড ছিদ্দিকুর রহমান ওরফে বাংলা ভাই এবং জেএমবির সামরিক কমান্ডার আতাউর রহমান সানির ফাঁসির আদেশ হলে এ মামলা থেকে তাদের বাদ দেওয়া হয়।

 

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code