আটকের ৩৫ ঘণ্টা পর প্রিয়াঙ্কা গান্ধীকে গ্রেপ্তার দেখানো হলো

প্রকাশিত: ২:৪০ পূর্বাহ্ণ, অক্টোবর ৬, ২০২১

আটকের ৩৫ ঘণ্টা পর প্রিয়াঙ্কা গান্ধীকে গ্রেপ্তার দেখানো হলো

Manual5 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক : আটকের ৩৫ ঘণ্টা পর মঙ্গলবার (০৫ অক্টোবর) দুপুরে কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধীকে গ্রেপ্তার দেখানো হয়েছে। গ্রেপ্তারের কারণ হিসেবে ১৪৪ ধারা ভঙ্গের পাশাপাশি আরও একাধিক অভিযোগ দেখানো হয়েছে।

Manual3 Ad Code

 

Manual6 Ad Code

পুলিশ জানিয়েছে, শান্তিভঙ্গের অপরাধে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। তবে প্রিয়াঙ্কাকে গ্রেপ্তারের বিষয়টিকে সম্পূর্ণ বেআইনি বলে দাবি করেছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও আইনজীবী পি চিদাম্বরম।

 

প্রসঙ্গত, গত রোববার ভারতের লক্ষ্মীপুর খেরিতে বিক্ষোভকারী কৃষকদের ওপর গাড়ি তুলে দেওয়া হয়। এতে চার কৃষকসহ আটজন নিহত হন। নিহত কৃষকদের পরিবারের সঙ্গে দেখা করতেই সেখানে যাচ্ছিলেন প্রিয়াঙ্কা গান্ধী। পথেই তাঁকে আটক করে উত্তর প্রদেশ পুলিশ।

 

Manual3 Ad Code

উল্লেখ্য, গাড়ি চাপা দিয়ে আন্দোলনরত কৃষকদের হত্যার জেরে আন্দোলন চলছে দেশজুড়ে। দিল্লি-হরিয়ানা সড়ক অবরুদ্ধ। ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভুপেশ বাঘেল, পাঞ্জাব কংগ্রেস সভাপতি নবজ্যোত সিং সিধু, উত্তর প্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী অখিলেশ যাদবসহ বিরোধী নেতাদের কাউকেই লক্ষ্মীপুর যেতে দেওয়া হচ্ছে না।

 

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual8 Ad Code