বাংলাদেশের ওপর থেকে যুক্তরাজ্যের ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার

প্রকাশিত: ৩:০১ পূর্বাহ্ণ, অক্টোবর ৮, ২০২১

বাংলাদেশের ওপর থেকে যুক্তরাজ্যের ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার

Manual7 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বের ৩২টি দেশে ভ্রমণের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছে যুক্তরাজ্য। এর মধ্যে বাংলাদেশ, মালয়েশিয়া, ফিজি এবং গাম্বিয়া রয়েছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে এ খবর জানিয়েছে বিবিসি।

 

খবরে বলা হয়, যারা করোনার দুই ডোজ টিকা নিয়েছেন তারা সহজেই ভ্রমণ করতে পারবেন। নতুন এই সিদ্ধান্তের কারণে ব্রিটেনের মানুষ আরো সহজেই অধিক সংখ্যক গন্তব্যে ভ্রমণ করতে পারবে।

Manual3 Ad Code

 

Manual2 Ad Code

ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ত্রুজ বলেন, এই পরিবর্তনগুলো ভ্রমণকে আরো সহজ করে তুলবে। ব্যবসায় হবে অগ্রগতি। তাছাড়া পরিবার, প্রিয়জন ও বন্ধুদের সঙ্গে সহজেই দেখা করা সম্ভব হবে।

 

Manual4 Ad Code

নতুন ঘোষণায় যেসব দেশের ক্ষেত্রে বিধিনিষেধ শিথিল করা হয়েছে সেগুলো হলো- বাংলাদেশ, টোকেলাউ ও নিউ, জিবুতি, গিনি, ফিজি, গাম্বিয়া, গায়ানা, কাজাখস্তান, কিরিবতী, কসোভো, লাইবেরিয়া, মাদাগাস্কার, মালয়েশিয়া, আলজেরিয়া, সাউ তোমি ও প্রিন্সিপে, সেনেগাল, সলোমন আইল্যান্ডস, টোগো, টোঙ্গা, আর্মেনিয়া, বেলারুশ, বেনিন, কমোরোস, মার্শাল আইল্যান্ডস, মাইক্রোনেশিয়া, নাউরু, টুভালু, ভানুয়াতু, কঙ্গো, আমেরিকা সামোয়া, ফ্রেঞ্চ পলিনেশিয়া ও ঘানা।

 

গত ১৭ সেপ্টেম্বর এক টুইট বার্তায় বাংলাদেশসহ আটটি দেশকে করোনাজনিত ভ্রমণ নিষেধাজ্ঞার লাল তালিকা থেকে বাদ দেওয়ার কথা জানান ব্রিটিশ পরিবহনমন্ত্রী গ্র্যান্ট শ্যাপস।

Manual1 Ad Code

 

এর ফলে বাংলাদেশিদের জন্য আবারো ইংল্যান্ডে যাওয়ার সুযোগ তৈরি হয়। এবার ব্রিটিশদেরও বাংলাদেশে আসতে আর কোনো সতর্কতা রইল না।

 

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual3 Ad Code