নিজের করা মিথ্যা মামলায় জেল হাজতে বিএনপি নেতা

প্রকাশিত: ১২:২৭ পূর্বাহ্ণ, অক্টোবর ১০, ২০২১

নিজের করা মিথ্যা মামলায় জেল হাজতে বিএনপি নেতা

Manual7 Ad Code

বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে আপন চাচাতো ভাইদের বিরুদ্ধে জালিয়াতি মামলা করে রামপাশা ইউনিয়ন বিএনপির নেতা জমির আলী নিজেই এখন জেল হাজতে।

Manual5 Ad Code

 

জানা গেছে, উপজেলার পালেরচক গ্রামের মৃত হাজি ইর্শ্বাদ আলীর ছেলে জমির আলী।

 

মামলা সূত্রে জানা গেছে, ২০১৯ সালের ১ জুলাই জমির আলী তার চাচাতো ভাই লন্ডন প্রবাসী ছইল মিয়া ও মনছুর মিয়ার বিরুদ্ধে সিলেটের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৩ নম্বর আমলি আদালতে মামলা করেন।

 

সিলেটের গোয়েন্দা পুলিশের কর্মকর্তা আব্দুর রাজ্জাক মামলার তদন্ত শেষে ২০২০ সালের ১৬ সেপ্টেম্বর সেটি মিথ্যা বলে আদালতে প্রতিবেদন দাখিল করেন।

 

এরপর জমির আলী নারাজি দিলে সিআইডির অন্য কর্মকর্তা এসআই রোকেয়া খানম ওই মামলাটি ফের তদন্ত করেন। ২০২১ সালের ২৫ মার্চ তিনিও ওই মামলা মিথ্যা বলে আদালতে প্রতিবেদন দেন।

 

সেই সঙ্গে জমির আলীকে পেনাল কোডের ২১১ ধারায় অভিযুক্ত করে প্রসিকিউশন দেওয়ার জন্য আদালতের অনুমতি প্রার্থনা করেন। ওইদিনই বিচারক জমির আলীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে সিআইডি কর্মকর্তাকে আদেশ দেন।

 

এরপর এসআই রোকেয়া খানম জমির আলীর বিরুদ্ধে আদালতের নির্দেশে নন জিআর মামলা করেন। গত বুধবার ওই মামলার শুনানির দিন ধার্য থাকলেও আদালতে হাজিরা না দেওয়ায় জমির আলীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

 

গত বুধবার (০৬ অক্টোবর) রাতে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করেছে থানা পুলিশ। পর দিন বৃহস্পতিবার (০৭ অক্টোবর) তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Manual1 Ad Code

 

Manual3 Ad Code

এব্যাপারে কথা হলে বিশ্বনাথ থানার ওসি গাজী আতাউর রহমান বলেন, গ্রেপ্তারি পরোয়ানা থাকায় তাকে গ্রেফতার করা হয়েছে।

Manual6 Ad Code

 

এব্যাপারে জানতে চাইলে সিআইডি কর্মকর্তা এসআই রোকেয়া খানম বলেন, আদালতের নির্দেশে জমির আলীর বিরুদ্ধে তিনি মামলা করেছেন ঠিকই, কিন্তু পরে কি হয়েছে তা তার জানা নেই বলে তিনি জানান।

 

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code