অবশেষে সিলেট জেলা ও মহানগর ছাত্রলীগের নতুন কমিটি

প্রকাশিত: ৪:২৫ অপরাহ্ণ, অক্টোবর ১২, ২০২১

অবশেষে সিলেট জেলা ও মহানগর ছাত্রলীগের নতুন কমিটি

Manual6 Ad Code

জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ও সম্পাদক রাহেল এবং মহানগর সভাপতি সৌরভ ও সম্পাদক নাইম।

Manual5 Ad Code


নিজস্ব প্রতিবেদক : দীর্ঘ অপেক্ষা ও নানা জল্পনা কল্পনার পর অবশেষে কমিটি পেয়েছে সিলেট জেলা ও মহানগর ছাত্রলীগ।

 

Manual1 Ad Code

জেলা ছাত্রলীগের নাজমুল হোসেনকে সভাপতি ও রাহেল সিরাজকে সাধারণ সম্পাদক করা হয়েছে। এছাড়া সিলেট মহানগর ছাত্রলীগের নতুন কমিটিতে কিশওয়ার জাহান সৌরভকে সভাপতি ও নাইম আহমদকে সাধারণ সম্পাদক করা হয়।

 

মঙ্গলবার (১২ অক্টোবর) আগামী এক বছরের জন্য এই দুটি ইউনিট কমিটি অনুমোদন দেন বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য।

 

জয় ও লেখক স্বাক্ষরিত ছাত্রলীগের প্যাডে জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক ছাড়াও ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য হিসেবে জাওয়াদ ইবনে জাহিদ খান, বিপ্লব কান্তি দাস, মুহিবুর রহমান মুহিব, কনক পাল অরূপের নাম ঘোষণা করা হয়।

 

পাশাপাশি জয় ও লেখক স্বাক্ষরিত ছাত্রলীগের প্যাডে সিলেট মহানগর ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক ছাড়াও ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য হিসেবে হোসাইন মোহাম্মদ সাগর ও সঞ্জয় পাশী জয়ের নাম উল্লেখ করা হয়।

 

Manual8 Ad Code

জেলা ছাত্রলীগের সবশেষ কমিটি গঠন করা হয়েছিল ২০১৪ সালে। নানা বিতর্ক ও অভিযোগের পরিপ্রেক্ষিতে ২০১৭ সালের অক্টোবরে এ কমিটি বিলুপ্ত করে কেন্দ্রীয় নেতৃত্ব। তখনই নতুন কমিটির পদপ্রত্যাশীদের কাছ থেকে জীবনবৃত্তান্ত চাওয়া হয়। সেই জীবন বৃত্তান্তর মাঝেই চার বছর পেরিয়ে যায়।

Manual4 Ad Code

 

একইভাবে কমিটিহীন অবস্থায় ছিল সিলেট মহানগর ছাত্রলীগও। সংগঠনটির সবশেষ কমিটি গঠন করা হয়েছিল ২০১৫ সালে। জেলা কমিটির মতোই মহানগর কমিটিও নানা অভিযোগে ২০১৮ সালের অক্টোবরে বিলুপ্ত করা হয়। এরপর তিন বছরে একাধিকবার উদ্যোগ নিয়েও গঠিত হয়নি নতুন কমিটি।

 

দল ক্ষমতায় থাকলেও দীর্ঘদিন ধরে কমিটি না থাকায় সিলেটে প্রায় নিষ্ক্রিয় হয়ে পড়ে ছাত্রলীগ। নেতৃত্বহীনতার কারণে ছোট ছোট বলয়ে বিভক্ত হয়ে পড়ছে সংগঠনটি। কমিটি না থাকার সুযোগে ছাত্রলীগ নেতা পরিচয়ে বাড়ে অপরাধ প্রবণতাও। সেই সাথে পদপ্রত্যাশী নেতাদের মধ্যেও বাড়ছিল হতাশা।

 

এর মাঝে গত ১৩ মার্চ ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য সিলেটে এসে কর্মীসভা করেন। সেখানে দ্রুত কমিটি গঠনের আশ্বাসও দেন তারা। এরপর সিলেট জেলা ও মহানগর ছাত্রলীগের কমিটি গঠনের তৎপরতাও শুরু হয়। পদপ্রত্যাশী নেতাদের তালিকা নেয়া হয়। পরবর্তী সময়ে অজ্ঞাত কারণে আটকে যায় সে উদ্যোগ। অবশেষে মঙ্গলবার সিলেট জেলা ও মহানগর ছাত্রলীগের কমিটি ঘোষণা হলো।

 

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code