সিলেট ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৫৬ অপরাহ্ণ, অক্টোবর ১৭, ২০২১
সুরমা মেইল ডেস্ক : বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন নবগঠিত সিলেট জেলা ও মহানগর ছাত্রলীগের নেতৃবৃন্দ।
রোববার (১৭ অক্টোবর) বিকেলে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির শীর্ষ এ দুই নেতার সাথে শুভেচ্ছা বিনিময় করেন তারা।
এ সময় উপস্থিত ছিলেন- নব গঠিত সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম, সাধারণ সম্পাদক রাহেল সিরাজ, মহানগর ছাত্রলীগের সভাপতি কিশোয়ার জাহান সৌরভ ও সাধারণ সম্পাদক মো. নাইম আহমদ।
এরআগে রোববার (১৭ অক্টোবর) সকালে ঢাকার ধানমন্ডির ৩২ নাম্বারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি পুস্পার্ঘ্য অর্পণ করেন নবগঠিত সিলেট জেলা ও মহানগর ছাত্রলীগের নেতৃবৃন্দ।
Design and developed by ওয়েব হোম বিডি