আ’লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আবু নছর আর নেই

প্রকাশিত: ৩:২৩ পূর্বাহ্ণ, অক্টোবর ২৪, ২০২১

আ’লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আবু নছর আর নেই

Manual5 Ad Code

নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সিলেট জেলা কমিটির সাবেক সভাপতি অ্যাডভোকেট সৈয়দ আবু নছর আর নেই।

 

Manual1 Ad Code

শনিবার (২৩ অক্টোবর) রাত ৯টার দিকে নগরীর মেন্দিবাগ এলাকায় নিজ বাসায় তিনি মৃত্যুবরণ করেন বলে জানিয়েছেন সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর।

Manual5 Ad Code

 

১৯৪৩ সালে জন্মগ্রহণকারী বর্ষীয়ান রাজনীতিবিদ আবু নছর সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকেরও দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি সিলেট জেলা জজ কোর্টের সরকারি কৌশুলির (পিপি) দায়িত্বেও ছিলেন।

 

আজ (রোববার) বাদ জোহর হজরত শাহজালাল (রহ.) এর দরগা মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে দরগাহ কবরস্থানে তাকে সমাহিত করা হবে বলে জানানো হয়েছে।

Manual2 Ad Code

 

আবু নছরের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন। এক শোক বার্তায় তিনি বলেন, সৈয়দ আবু নছরের মৃত্যুতে জাতি একজন দেশপ্রেমিক নেতা এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের ধারক ও বাহককে হারাল।

 

অসাম্প্রদায়িক ও মুক্তিযুদ্ধের চেতনার অধিকারী আবু নছর সিলেটের রাজনীতিতে যে অবদান রেখেছেন সিলেটবাসী তা চিরদিন স্মরণ রাখবে বলে উল্লেখ করেন পররাষ্ট্রমন্ত্রী।

 

আবু নছরের মৃত্যুতে সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী ও সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ নাসির উদ্দিন খান শোক প্রকাশ করেছেন।

 

শোক জানিয়েছেন মহানগর আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ ও সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন।

 

তারা মরহুমের শোকসন্তপ্ত পরিবার ও রাজনৈতিক অনুসারীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন এবং মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।

Manual1 Ad Code

 

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code